News update
  • BYD Expands Future of New Energy Mobility with Triple-Model Launch in BD     |     
  • High reliance on VAT, AIT fuel inflation, denting investment     |     
  • DMP steps up Eid-ul-Azha security, vows crackdown on crime     |     
  • JUCSU blockade Dhaka-Aricha highway, protest non-arrest of rape suspect     |     
  • ‘Songs of Fired Earth’ Inaugurated at Alliance Francaise     |     

মাহফিল শেষে ফেরার পথে ইসলামি বক্তার জিহবা কেটে দিয়েছে দুর্বৃত্তরা

গ্রীণওয়াচ ডেস্ক বিবিধ 2023-03-06, 7:33am

resize-350x230x0x0-image-214659-1678034959-e60a120c6e704f8608afca6ad36e3fba1678066417.jpg




ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মাহফিল শেষে ফেরার পথে মাওলানা শরীফুল ইসলাম ভূঁইয়া (৩৬) নামের এক ইসলামি বক্তার ওপর হামলা চালিয়ে ছুরি দিয়ে জিহবা কেটে নিয়েছে দুর্বৃত্তরা। গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (৪ মার্চ) দিবাগত রাতে উপজেলার আজমপুর এলাকায় এ ঘটনা ঘটে।

মাওলানা শরীফুল ইসলাম ভূঁইয়া বিজয়নগর উপজেলার শ্রীপুর ইসলামিয়া ফাজিল মাদরাসার আরবি প্রভাষক ও সদর উপজেলার চাপুইর গ্রামের মাওলানা আব্দুর রশিদ ভূঁইয়ার ছেলে।

বিজয়নগর উপজেলার শ্রীপুর ইসলামিয়া ফাজিল মাদরাসার সহকারী অধ্যাপক (আরবি) মাওলানা আবুল কালাম আজাদ জানান, দৌলতবাড়ি মাহফিলে দেওয়া বক্তব্য শিয়াদের বিরুদ্ধে যাওয়ায় এ হামলা হয়। মাহফিল শেষে ভাগনের মোটরসাইকেলে করে ফেরার পথে তিনি এ হামলার শিকার হন। আশপাশের লোকজন তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে পাঠায়। সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়। এ ঘটনার প্রতিবাদ জানিয়ে শ্রীপুর ইসলামিয়া মাদরাসার শিক্ষক ও শিক্ষার্থীরা রোববার মানববন্ধন করেছে।

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া জেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইসলাম উদ্দিন দুলাল বলেন, শিয়া অনুসারীদের নিয়ে বক্তব্য দেওয়ার কারণে পূর্বপরিকল্পনা করে এমন হামলা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সঙ্গে দ্রুত হামলাকারীদের আইনের আওতায় এনে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুল ইসলাম বলেন, মাহফিল থেকে ফেরার পথে ওই ব্যক্তি হামলার শিকার হয়েছেন। বিষয়টি আমাদের মৌখিকভাবে অবগত করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’ তথ্য সূত্র আরটিভি নিউজ।