News update
  • Energy, investment, Rohingya issue to top Bangladesh-Indonesia talks      |     
  • Japan Remains Bangladesh’s Trusted Development Partner: Envoy     |     
  • Dhaka ranks world’s second most polluted city this morning      |     

চরফ্যাশনে মৃত চিত্রা হরিণ উদ্ধার

গ্রীণওয়াচ ডেস্ক বিবিধ 2023-05-19, 8:59am

resize-350x230x0x0-image-223885-1684463119-08ff0a3db5429231746482bf6fac536f1684465180.jpg




ভোলায় চরফ্যাশন উপজেলায় জোয়ারের পা‌নিতে ভেসে আসা এক‌টি মৃত চিত্রা হ‌রিণ উদ্ধার করেছে বন বিভাগ।

বৃহস্প‌তিবার (১৮ মে) রা‌তে উদ্ধার হওয়া হ‌রিণ‌টি‌ উপজেলার চরকুক‌রি-মুক‌রি বন বিভাগ অফিসের পাশে মা‌টিতে পুঁতে ফেলা হয়। এর আগে সন্ধ্যার দিকে চরকুক‌রি-মুক‌রি ইউ‌নিয়‌নের পা‌তিলার খাল এলাকা থেকে উদ্ধার করা হয় ওই হ‌রিণ‌টি।

চরকুক‌রি-মুক‌রি রেঞ্জ কর্মকর্তা সুমন চন্দ্র দাস জানান, সন্ধ্যার দিকে পা‌তিলার খাল এলাকায় স্থানীয় এক যুবক মৃত হ‌রিণ‌টি‌কে খালের পা‌নিতে ভেসে যেতে দে‌খে আমাদের খবর দেন। ঘটনাস্থলে পৌঁছে হ‌রিণ‌টি‌কে উদ্ধার করে অফিসের পাশে মাটিতে পুঁতে ফেলি। তবে হ‌রিণে শরীরে কোনো আঘাতের চিহৃ ছি‌ল না।

তি‌নি আ‌রও জানান, মৃত হ‌রিণ‌টি চিত্রা হ‌রিণ। ধারণা কর‌ছি হ‌রিণ‌টি যে বনে ছি‌ল সেখানে জোয়ারের পা‌নির চাপে পা‌নিতে ডুবে মারা গেছে। তথ্য সূত্র আরটিভি নিউজ।