News update
  • ADP Implementation Hits Five-Year Low at 1.85%     |     
  • NYC BNP leaders, activists upbeat ahead of Tarique Rahman’s arrival     |     
  • PM off to New York to attend UNGA     |     
  • 8 Killed in Ashulia Garment Factory Fire      |     
  • Apratim Murder Suspects Confessed, Says Home Minister     |     

আল-আকসায় ঈদের জামাত, ৪০ হাজারের বেশি মুসল্লি

গ্রীণওয়াচ ডেস্ক বিবিধ 2024-06-17, 7:29am

yewqwq-e74b39ae3a846a15283ca249c2b46d291718587795.jpg




ইসরায়েলি বাহিনীর ব্যাপক কড়াকড়ির মধ্যেও জেরুজালেমের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে পবিত্র ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয়েছে। এতে ৪০ হাজারের বেশি মুসল্লি অংশ নেন। জেরুজালেম ইসলামিক ওয়াক্‌ফ রোববার (১৬ জুন) এ তথ্য জানিয়েছে। খবর আনাদোলু এজেন্সির। 

মুসলমানদের দ্বিতীয় উৎসব কোরবানির ঈদ পালিত হচ্ছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে। অথচ এই দিনেও ফিলিস্তিনি মুসলমানদের মনে আনন্দের পরিবর্তে আতঙ্ক বিরাজ করছে। প্রতিনিয়ত হামলা হচ্ছে গাজা উপত্যকায়। 

ঈদুল আজহায়ও কড়াকড় অবস্থানে ছিল ইসরায়েলি সেনারা। তবে, তুরস্কের বার্তা সংস্থাটি বলছে, ইসরায়েলি বাহিনীর কড়াকড়ির পরও আল-আকসায় নামাজ আদায়ে আসা-যাওয়ার পথে অনেকে ইসরায়েলি বাহিনীর হাতে নিগ্রহের শিকার হয়েছেন।