News update
  • ADP Implementation Hits Five-Year Low at 1.85%     |     
  • NYC BNP leaders, activists upbeat ahead of Tarique Rahman’s arrival     |     
  • PM off to New York to attend UNGA     |     
  • 8 Killed in Ashulia Garment Factory Fire      |     
  • Apratim Murder Suspects Confessed, Says Home Minister     |     

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত

গ্রীণওয়াচ ডেস্ক বিবিধ 2024-12-15, 9:39pm




জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব ড. মোখলেস উর রহমান বলেছেন, সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ রোববার (১৫ ডিসেম্বর) সকালে সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

ড. মোখলেস উর রহমান বলেন, মহার্ঘ ভাতা দেওয়ার বিষয়টি সময়োপযোগী। তাই সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বেতন স্কেল অনুসারে সর্বনিম্ন থেকে সর্বোচ্চ কর্মকর্তা ও কর্মচারীদের এই মহার্ঘ ভাতা দেওয়া হবে।

মোখলেস উর রহমান বলেন, এই লক্ষ্যে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে প্রধান উপদেষ্টা কাযালয়ের মূখ্য সচিবকে প্রধান করা হয়েছে। এ বিষয়ে কমিটি সুপারিশ দেবে। সেই কমিটির সুপারিশের ভিত্তিতে কত শতাংশ দেওয়া হবে তা ঠিক করা হবে।

মোখলেস উর রহমান আরও বলেন, মহার্ঘ ভাতা কর্মকর্তাদের কম ও কর্মচারীদের বেশি দেওয়া হবে।