News update
  • BGMEA, OCAIB move to attract Chinese investment in RMG sector     |     
  • BSTI finds dangerously high mercury levels in 8 skin creams     |     
  • JCD, Shibir Clashes Spread Across Dhaka Campuses     |     
  • PM Calls for Integrated Urban Planning on Water Management     |     
  • Bangladesh Offers Japan Gateway to $3bn Regional Market     |     

পায়রা বন্দর চেয়ারম্যানকে উচ্ছেদ আতঙ্কে থাকা বাসিন্দাদের ঈদের দাওয়াত

ভূমি 2026-05-24, 11:47pm

payra-port-chairman-gets-eid-invitation-from-those-facing-eviction-64ac6d3143c12a8fe339def11cfc02601779644866.jpg

Payra Port chairman gets Eid invitation from those facing eviction.



পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা বন্দরের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মাসুদ ইকবালকে ব্যতিক্রমভাবে ঈদের দাওয়াত দিয়েছেন উচ্ছেদ আতংকে থাকা জিয়া কলোনীর ১৩৬ পরিবারের সদস্যরা। রবিবার দুপুর বারোটায় একটি শুভেচ্ছা মিছিল নিয়ে বন্দরের প্রধান ফটকে উপস্থিত হন ওই গ্রামের নারী, পুরুষ ও শিশুরা। পরে তাদের একটি প্রতিনিধি দল বন্দরের অভ্যন্তরে প্রবেশ করে চেয়ারম্যান’র একান্ত সচিব আহসান হাবিবের কাছে ঈদের দাওয়াত কার্ড তুলে দেন। 

জিয়া কলোনীর বাসিন্দারা বলেন, ২০০১ সালে নির্মিত জিয়া কলোনীর হতদরিদ্র পরিবারের সদস্যদের উচ্ছেদ করার জন্য দিনে রাতে বুলডোজার নিয়ে হাজির হচ্ছেন বন্দরের ঠিকাদাররা। তাদের উচ্ছেদ করা হলে মাথা গোঁজার আর ঠাই থাকবেনা। তাই ঈদের দিন তাদের দূর্দশা দেখতে বন্দর চেয়ারম্যানকে দাওয়াত দিতে এমন আয়োজন করা হয়েছে। তারা এসব পরিবারের সদস্যদের উচ্ছেদের আগে পুর্নবাসনের দাবি জানিয়েছেন। - গোফরান পলাশ