News update
  • Uncertainty over possible US-Iran talks as Trump extends ceasefire     |     
  • Bangladesh eyes broader bilateral engagements with African nations     |     
  • Trump Extends Iran Ceasefire, Seeks Time for Talks     |     
  • SSC and Equivalent Exams Begin Nationwide     |     
  • US, Iran Signal War Readiness as Talks Hang in Balance     |     

পটুয়াখালী প্রেসক্লাবে স্বপন ব্যানার্জী সভাপতি, জাকারিয়া হৃদয় সম্পাদক নির্বাচিত

মিডিয়া 2022-12-21, 11:54pm

Patuakhali pressclub - SwapanBanarjee and Zakaria Hriday .doc



সভাপতি র্নিবাচিত হয়েছেন দৈনিক সংবাদের প্রতিনিধি স্বপন ব্যানার্জী ও সাধারণ সম্পাদক পদে র্নিবাচিত হয়েছেন যমুনা টিভির পটুয়াখালীর স্টাফ রিপোর্টার জাকারিয়া হৃদয়। বুধবার সকাল ১০টায় পটুয়াখালী প্রেসক্লাব মিলনায়তনে এ ভোট অনুষ্ঠিত হয়েছে। পটুয়াখালী সদর উপজেলা র্নিবাহী অফিসার মোহাম্মদ সাইফুল রহমান প্রধান র্নিবাচন কমিশনারের দায়িত্ব পালন করেন। এতে  প্রিজাইডিং অফিসার ছিলেন সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বদরুল আমিন খান।

এছাড়া সহ-সভাপতি র্নিবাচিত হয়েছেন ডেইলী স্টারের পটুয়াখালী প্রতিনিধি অ্যাড. সোহরাব হোসেন, যুগ্ম-সম্পাদক হয়েছেন আফরিন জাহান নীনা এবং অর্থ বিষয়ক সম্পাদক হয়েছে বাংলাদেশ বেতার প্রতিনিধি আতিকুর রহমান। কার্যকরি পরিষদের সদস্য র্নিবাচিত হয়েছেন মানবজমিন প্রতিনিধি জালাল আহমেদ, যুগান্তর প্রতিনিধি বিলাস দাস, আমাদের অর্থনীতি প্রতিনিধি আতিকুল আলম, আমার সংবাদ প্রতিনিধি মশিউর রহমান বাবলু, জনকণ্ঠ প্রতিনিধি মোখলেছুর রহমান এবং প্রথম আলো প্রতিনিধি শংকর লাল দাস। ৩২ জন ভোটারের মধ্য বিভিন্ন পদে ১৮ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। - গোফরান পলাশ