News update
  • Japan views Bangladesh as key dev partner: Jamaat Ameer     |     
  • Credit cards emerge as a financial lifeline for middle-class     |     
  • Call for a radical shift to solar, LNG to overcome energy crisis     |     
  • Measles Death Toll in Children Surpasses 350     |     
  • Global Eid on Same Day ‘Not Practical’: Mufti Malek     |     

ট্রাম্পের হেলিকপ্টারে যান্ত্রিক ত্রুটি, যুক্তরাজ্যে জরুরি অবতরণ

গ্রীণওয়াচ ডেস্ক মিডিয়া 2025-09-19, 8:04am

img_20250919_080210-1d5ff564bea35526811a4dbf7258ecad1758247453.jpg




যুক্তরাজ্যে যান্ত্রিক ত্রুটির কারণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বহনকারী ‘মেরিন ওয়ান’ হেলিকপ্টারটি জরুরি অবতরণ করেছে। বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজ।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) চেকার্স থেকে লন্ডনের স্ট্যানস্টেড বিমানবন্দরের যাওয়ার পথে ট্রাম্পের সঙ্গে ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পও হেলিকপ্টারটিতে ছিলেন।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট এক বিবৃতিতে বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বহনকারী ‘মেরিন ওয়ান’ হেলিকপ্টারে একটি ছোট হাইড্রোলিক সমস্যার কারণে এবং অতিরিক্ত সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে পাইলটরা স্ট্যানস্টেড বিমানবন্দরে পৌঁছানোর আগেই একটি স্থানীয় বিমানবন্দরে অবতরণ করেন।

তিনি আরও বলেন, প্রেসিডেন্ট এবং ফার্স্ট লেডি নিরাপদে বিকল্প হেলিকপ্টারে চড়েছেন। ট্রাম্প নির্ধারিত সময়ের প্রায় ২০ মিনিট পরে পৌঁছান। যদিও হোয়াইট হাউস এই বিলম্বের কোনো কারণ জানায়নি।

ফক্স নিউজের এক প্রতিবেদনে বলা হয়, প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারের সঙ্গে একটি সংবাদ সম্মেলনের পরই মার্কিন প্রেসিডেন্ট যাত্রা শুরু করেছিলেন। সংবাদ সম্মেলনে দুই দেশ একটি নতুন প্রযুক্তি চুক্তির ঘোষণা দেয়। তারা বলেন, এই চুক্তি যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যকে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) বিশ্বে ‘প্রাধান্য বিস্তার’ করতে সাহায্য করবে।