News update
  • OPEC faces mounting pressure as officials meet in Vienna     |     
  • Locked in poverty and riverbank erosion: The reality of Kurigram     |     
  • DC conference 2026: 498 proposals set for policy review     |     
  • Govt moves to amend Const; opposition wants reform     |     
  • Govt Proposes 17-Member Panel for Constitution Reform     |     

৫৮ দিন ইলিশ ধরা এবং বিক্রি বন্ধ থাকবে

গ্রীণওয়াচ ডেস্ক মৎস 2025-02-17, 1:12pm

45345234234-6c96a1d999505858363ca8b751d6f2cf1739776372.jpg




আগামী ১৫ এপ্রিল থেকে ১১ই জুন পর্যন্ত মোট ৫৮ দিন ইলিশ ধরা ও বাজারজাত বন্ধ থাকবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আসন্ন রমজান এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের কাজের অগ্রগতি উপলক্ষ্যে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণের লক্ষ্যে আগামী ১৫ এপ্রিল থেকে ১১ই জুন পর্যন্ত মোট ৫৮ দিন পর্যন্ত বাংলাদেশের নদী ও সাগরের সব জায়গায়  ইলিশ ধরা বন্ধ থাকবে।

এছাড়া এসময় ইলিশ পরিবহন, মজুত, বাজারজাতকরণ, ক্রয়- বিক্রি কার্যক্রমও নিষিদ্ধ থাকবে বলে জানিয়েছেন উপদেষ্টা ফরিদা আখতার।

প্রাণিসম্পদ উপদেষ্টা আরও বলেন, আসন্ন রমজানে মাছ, মাংস, দুধ ও ডিমের সরবরাহ এবং মূল্য নিয়ন্ত্রণে ১ রমজান থেকে ২৮ রমজান পর্যন্ত রাজধানীতে সাশ্রয়ী মূল্যে ব্রয়লার মুরগি, ডিম, পাস্তুরিত দুধ ও গরুর মাংস বিক্রির উদ্যোগ নেয়া হয়েছে।

তিনি জানান, ড্রেসড ব্রয়লার মাংস প্রতি কেজি ২৫০ টাকা, পাস্তুরিত দুধ প্রতি লিটার ৮০ টাকা, প্রতি ডজন ডিম ১১৪ টাকা এবং প্রতি কেজি গরুর মাংস ৬৫০ টাকায় বিক্রয় হবে।

ঢাকার ২৫টি স্থানে গাড়িতে করে ন্যায্য দামে এসব পণ্য বিক্রয় করা হবে বলে জানান উপদেষ্টা ফরিদা আখতার।