News update
  • BD, EU to sign Partnership Coop Agreement (PCA) Monday     |     
  • Missed opportunities, institutional failures mark BD reforms     |     
  • Telcos Seek Priority Power, Fuel to Avert Outages     |     
  • IFRC, BDRCS 6-Month Lifesaving Response to Measles Cases     |     
  • First cruise ship crosses Strait of Hormuz since war began     |     

অতীতে ছাত্রলীগ করলেও এনসিপিতে আসতে পারবে যদি অপরাধী না হয়: নাহিদ ইসলাম

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2026-04-20, 6:54am

ertretwerwerwre-cf3d23566f9c5fd907a8235ba92a5a471776646463.jpg




অতীতের রাজনৈতিক পরিচয় মুখ্য নয়, দেশপ্রেম ও স্বচ্ছ ভাবমূর্তি নিয়ে জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগদানের আহ্বান জানিয়েছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, কোনো অপরাধের সাথে যুক্ত না থাকলে এমনকি নিরপরাধ ছাত্রলীগ নেতাকর্মীরাও যোগ দিতে পারবে এনসিপিতে।

রোববার (১৯ এপ্রিল) রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। আপ বাংলাদেশসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন থেকে নেতাকর্মীদের এনসিপিতে যোগদান উপলক্ষে এ আয়োজন করা হয়।

নাহিদ ইসলাম বলেন, ‘অতীতে যারা ছাত্রদল, ছাত্রশিবির, ছাত্র অধিকার পরিষদ বা ছাত্রলীগ—যে সংগঠনই করুক না কেন, তা এনসিপির কাছে মুখ্য নয়। যারা এনসিপির আদর্শকে ধারণ করে, এনসিপির সংগঠক বা নেতাকর্মী হিসেবে কাজ করবে।’

তবে দলে অন্তর্ভুক্তির ক্ষেত্রে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, ফ্যাসিবাদে অংশগ্রহণকারী, গণহত্যার সঙ্গে জড়িত বা সমর্থনকারী, চাঁদাবাজি ও দুর্নীতিতে অভিযুক্ত ব্যক্তিরা জন্য এনসিপিতে আসতে পারবেন না। এনসিপির সাথে কাজ করতে হলে দায় ও দরদের সাথে বৈষম্যবেরোধী ও গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণে জুলাই আকাঙ্ক্ষাকে ধারণ করে কাজ করতে হবে। 

বর্তমান রাজনৈতিক পরিস্থিতির সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, “এই নির্বাচনের মাধ্যমে শুধু একটি দলের জায়গায় আরেকটি দল এসেছে, কিন্তু কাঠামোগত কোনো পরিবর্তন হয়নি। সংস্কার ও গণভোটের মাধ্যমে যে সম্ভাবনা তৈরি হয়েছিল, তা সরকার নষ্ট করে দিচ্ছে।”

তিনি অভিযোগ করে বলেন, দেশে চাঁদাবাজি, দুর্নীতি ও সন্ত্রাস বাড়ছে এবং জনগণের রায় উপেক্ষিত হচ্ছে। এ পরিস্থিতিতে একটি বিকল্প রাজনৈতিক শক্তি গড়ে তোলার লক্ষ্যে সারাদেশের তরুণ সমাজসহ সকলকে এনসিপির সাথে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

সংস্কারের পক্ষে বা জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ অন্যান্য সংগঠন থেকে যোগদানকৃত শীর্ষ নেতৃবৃন্দ কোথায় কীভাবে কাজ করবে তা পরবর্তীতে জানিয়ে দেয়া হবে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে।