News update
  • UN, partners appeal for USD 710.5 mn for Rohingya response in BD     |     
  • Govt to Build Ganga, Teesta Barrages for Water Security     |     
  • Bangladesh Warned Repeatedly Over Measles Vaccine Gap     |     
  • 163 Olive Ridley turtle hatchlings found on Kuakata beach     |     

এখন বিদ্যুৎ এর মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের কষ্ট আরও বাড়িয়ে দেবে

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক

রাজনীতি 2026-05-21, 5:28pm




বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ গণমাধ্যমে প্রদত্ত এক বিবৃতিতে নতুন করে আবার বিদ্যুৎ এর

মূল্যবৃদ্ধির তৎপরতা থেকে সরে আসতে সরকারের প্রতি আহবান জানিয়েছেন এবং বলেছেন আর এক দফা বিদ্যুৎ এর মূল্যবৃদ্ধি দেশের স্বল্প আয়ের সাধারণ মানুষের কষ্ট আরও বাড়িয়ে দেবে।তিনি বলেন, মূল্যস্ফীতি, জীবনযাত্রার ব্যয়বৃদ্ধিতে এমনিতেই সাধারণ মানুষের জীবনে নাভিশ্বাস দেখা দিয়েছে,  তখন বিদ্যুৎ এর এই মূল্যবৃদ্ধি  সাধারণ মানুষের জীবনকে আরও দূর্বিসহ করে দেবে।

তিনি বলেন, জ্বালানি ও বিদ্যুৎ খাতে চুরি, দূর্নীতি,  অপচয় ও অব্যবস্থাপনা কমিয়ে আনতে পারলে এখন বিদ্যুৎ এর মূল্যবৃদ্ধির প্রয়োজন হবেনা। 

তিনি বলেন, বিদ্যুৎ এর মূল্যবৃদ্ধি বিইআরসির গণশুনানিকে লোকদেখানো হিসাবে আখ্যায়িত করেন এবং বলেন তাদের কাজ হচ্ছে সরকারের মূল্যবৃদ্ধির সিদ্ধান্তকে জায়েজ করা।তিনি বিইআরসির বিদ্যমান আইনের পরিবর্তন করারও আহবান জানান যাতে বিদ্যুৎ এর দাম কমানোর ব্যাপারেও তারা যাতে সরকারকে সুপারিশ করতে পারে।

তিনি বলেন,  বর্তমান অর্থনৈতিক  অবস্থায় সম্ববত আরও বেশ কিছুকাল সরকারকে বিদ্যুৎ খাতে ভর্তুকী প্রদান অব্যাহত রাখতে হবে।তিনি আগামী জাতীয় বাজেট প্রস্তাবনায়

জ্বালানি ও বিদ্যুৎ খাতের  উন্নয়নের জন্য প্রয়োজনীয় বরাদ্দসহ সামগ্রিক পরিকল্পনা পেশ করার দাবি জানান।