
Saiful Huq, GS, Biplabi Workers Party attended a Rangpur District workers meeting on Thursday 10 September 2026.
আজ বৃহস্পতিবার ১০ সেপ্টেম্বর সকালে রংপুরে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির জেলা কর্মী সমাবেশে পার্টির সাধারণ সম্পাদক জননেতা সাইফুল হক বলেছেন স্বাধীনতার ৫৪ বছর পরেও দেশের উত্তরাঞ্চলের কাংখিত উন্নয়ন হলোনা।রংপুর বিভাগসহ দেশের উত্তরাঞ্চল এখনও বঞ্চনার শিকার।বিপুল সম্ভাবনা থাকা সত্বেও দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় উত্তরাঞ্চলে শিল্প,বাণিজ্য, কর্মসংস্থান, শিক্ষা ও স্বাস্থ সুরক্ষা ব্যবস্থায় অনেকটা পিছিয়ে আছে।তিনি বিএনপি সরকারকে সামঞ্জস্যপূর্ণভাবে উত্তরাঞ্চলের সামগ্রিক উন্নয়নে পরিকল্পনা নিতে বিএনপি সরকারের প্রতি আহবান জানিয়েছেন।
তিনি বলেন, দেশের শস্যভাণ্ডার উত্তরাঞ্চলে উৎপাদক চাষীরাও ভালো নেই।বিদ্যুৎ, সার ও কৃষি উপকরণ নিয়ে তারা নাজেহাল অবস্থায়। দ্রুত সংকট উত্তরণে তিনি সরকারকে কার্যকরী পদক্ষেপ নেবার দাবি জানান।
তিনি বলেন, সংকট উত্তরণে দেশের মানুষ সরকারকে যৌক্তিক সময় দেবে, কিন্তু তা অনির্দিষ্ট কালের জন্য নয়। তিনি বলেন, সরকারের প্রতি মানুষের সমর্থন ও ধৈর্যকে গ্যারান্টি হিসাবে বিবেচনা করা ঠিক হবেনা।
তিনি বলেন, এই সরকারের আমলেও সন্ত্রাসী, চাঁদাবাজ, দুর্বৃত্তদের দৌরাত্নে মানুষ অসহায় হয়ে পড়ছে। এই অবস্থা চলতে পারেনা। তিনি অপরাধীদের রাজনৈতিক পরিচয়ে বিবেচনা না করে এখুনি এদেরকে আইনের আওতায় নিয়ে আসার আহবান জানান।
তিনি বলেন, জনগনের ন্যায্য দাবিতে অতীতের মত আগামীতেও রাজপথে সোচ্চার ভূমিকা পালন করবে।
পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান বলেন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সরকারের ভালো কাজকে যেমন সমর্থন করবে, তেমনি দেশ ও জনস্বার্থ পরিপন্থী পদক্ষেপকে বিরোধিতা করবে।
অন্যান্য বক্তারা বিপ্লবী ওয়ার্কার্স পার্টিকে মানুষের দল হিসাবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
আজ ১০ সেপ্টেম্বর -২০২৬ বেলা ১১ টায় বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রংপুর জেলা শাখার উদ্যোগে রংপুর প্রেসক্লাব সংলগ্ন সুমি কমিউনিটি সেন্টারে রংপুর জেলা কর্মিসভা অনুষ্ঠিত হয়। রংপুর জেলা কমিটির আহ্বায়ক কামরুল ইসলাম এর সভাপতিত্বে মোঃ স্বাধীন মিয়ার সঞ্চালনায় প্রধান হিসাবে উপস্থিত ছিলেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক জননেতা সাইফুল হক, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান, কেন্দ্রীয় সংগঠক, বিপ্লবী যুব সংহতির যুগ্ম আহ্বায়ক আওয়াল মাহমুদ, নাজিম উদ্দিন সুমনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
সভার শুরুতে ২৪ এর গণ অভ্যুত্থানের শহীদ আবু সাঈদ ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রংপুরে দুই শহীদ বদিউজ্জামাল ও আবদুল লতিফসহ সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয় ও দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়। - প্রেস বিজ্ঞপ্তি