
স্বরাষ্ট্রমন্ত্রী ও সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির সভাপতি সালাউদ্দিন আহমেদ বলেছেন, আমরা চাই বাংলাদেশে গুমের অপসংস্কৃতি চিরে তরে বন্ধ হোক। আমরা চাই বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ হোক। কাস্ট্রোরিয়াল ডেথ না হোক।
বুধবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
সংবিধান সংশোধন ও জুলাই সনদ বাস্তবায়নসহ একাধিক ইস্যুতে বিরোধীদলের চলমান আন্দোলন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিরোধীদল বাহিরে রাস্তায় আন্দোলন করছেন, তারা যদি সংসদে কমিটির বৈঠক এ আসতেন, তাহলে আরও ভালো আলোচনা হতো। কিন্তু তারা রাস্তা বেছে নিয়েছেন।
পুলিশের আইজিপির বক্তব্য নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, অসতর্কভাবে তিনি হয়ত এই শব্দ প্রয়োগ করেছেন। তবে তিনি তার বক্তব্যে বলেন নাই যে কেউ অনুমতি দিয়েছে। আমি আইজিপিকে বলেছিলাম এসব বিষয়ে সতর্ক হতে।
তত্ত্বাবধায়ক সরকারি ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তত্ত্বাবধায়ক সরকার আমাদের প্রত্যাবর্তন করতেই হবে, এর কোনো বিকল্প নেই।
তত্ত্বাবধায়ক সরকার নিয়ে অনেক ধরনের প্রস্তাব পেয়েছি। বিভিন্ন শ্রেণির মানুষের বিশেষ করে আইনজীবী, বিচারপতি, সম্পাদকসহ সবার মতামত কম্পাইল করে আমরা সিদ্ধান্ত নেব।
এর আগে এদিন বিকেলে সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়।
আজকের আলোচনায় হুম্মাম কাদের চৌধুরী, আনিসুর রহমান, ইলিয়াস আলীর স্ত্রী, সানজিদা ইসলাম তুলির মা সহ বিগত ১৭ বছরে যারা গুম খুনের শিকার হয়েছেন তাদের পরিবারের সদস্য এবং গুম থেকে ফেরার ব্যক্তিরাসহ ৪৮ জন উপস্থিত ছিলেন।
ভবিষ্যতে যাতে আর গুম না হয় সে আবেদন করেছেন ভক্ত্বোগী ও পরিবার। এ বিষয়ে আইন তৈরির আবেদন করেছেন তারা।