News update
  • COP31 delivers deals for host Turkey as climate diplomacy stalls     |     
  • UNGA President Urges Four Steps for Rohingya Justice     |     
  • Fugitives can’t be brought back from Delhi through violence: Kobir     |     
  • ICJ asks Myanmar: cease violations, prosecute perpetrators, take back-compensate Rohingya     |     
  • Dhaka Ranks 13th Among World's Most Polluted Cities on Friday     |     

ঈদে খালেদা জিয়ার মুক্তি চান ডা. জাফরুল্লাহ চৌধুরী

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2022-06-13, 4:50pm




ঈদ উপলক্ষে অসুস্থ খালেদা জিয়াকে জামিনে মুক্তি দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।

সোমবার (১৩ জুন) দুপুরে ধানমন্ডি গণস্বাস্থ্য নগর হাসপাতালে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ডা. জাফরুল্লাহ বলেন, সংবিধানে জীবন রক্ষার জন্য নির্দেশনা আছে। আইনের অজুহাত না দেখিয়ে খালেদা জিয়াকে সরকারের জামিন দেওয়া উচিত। তারপর উনি যেখানে ইচ্ছে যাক।

তিনি বলেন, ওবায়দুল কাদের সাহেব যদি পরামর্শের জন্য সিঙ্গাপুর যেতে পারেন, তাহলে খালেদা জিয়া বিদেশে চিকিৎসার জন্য যাওয়ায় দোষের কিছু নেই। বর্তমান প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্টও তো বিদেশে যান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু ও গণস্বাস্থ্য কেন্দ্রের প্রধান নির্বাহী কর্মকর্তা ডা. মঞ্জুর কাদির আহমেদ। তথ্য সূত্র আরটিভি নিউজ।