News update
  • GK irrigation pump station being redesigned as Ganges water levels fall     |     
  • New School Curriculum to Launch in 2028     |     
  • Iran Halts Israel Strikes, Warns of New Action     |     
  • Bangladesh Trade Deficit Rises $8bn in Five Years     |     
  • New BSEC chairman commits to IPO reform, digitalisation     |     

খুলনার সমাবেশে খালেদা জিয়ার জন্য ফাঁকা চেয়ার

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2022-10-22, 4:18pm




খুলনায় সমাবেশ মঞ্চে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য চেয়ার ফাঁকা রাখা হয়েছে।

শনিবার (২২ অক্টোবর) দুপুরে খুলনা নগরীর সোনালী ব্যাংক চত্বরে বিএনপির বিভাগীয় সমাবেশ মঞ্চের ঠিক মাঝখানে সবুজ তোয়ালে দিয়ে আবৃত একটি চেয়ার ফাঁকা দেখা যায়।

জানা গেছে, খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, নির্বাচনকালীন সরকার, জ্বালানিসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি, পুলিশের গুলিতে নেতাকর্মী হত্যা, হামলা ও মিথ্যা মামলার প্রতিবাদে দেশের বিভাগীয় শহরগুলোতে সমাবেশের কর্মসূচি পালন করছে বিএনপি। কেন্দ্রীয় এই কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম, ময়মনসিংহের পর শনিবার দুপুরে খুলনা বিভাগীয় শহরে দলটির তৃতীয় সমাবেশ হচ্ছে।

এদিকে শনিবার দুপুরের সমাবেশে খালেদা জিয়ার চেয়ারের একপাশে বসেছেন মহানগর বিএনপির আহ্বায়ক শফিকুল আলম মনা। অন্যপাশে সমাবেশের প্রধান অতিথি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সিট। এ ছাড়া বুধবার দুপুর ২টায় নগরীর সোনালী ব্যাংক চত্বরে গণসমাবেশ শুরু হওয়ার কথা ছিল। তবে নির্ধারিত সময়ের পৌনে দুই ঘণ্টা আগে দুপুর সোয়া ১২টায় কোরআন তেলাওয়াত ও মোনাজাতের মধ্য দিয়ে সমাবেশ শুরু হয়।

এ বিষয়ে খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক শফিকুল আলম মনা বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াই আমাদের প্রেরণার উৎস। তার জন্যই চেয়ারটি খালি রাখা হয়েছে। তথ্য সূত্র আরটিভি নিউজ।