News update
  • China criticises idea it is in 'malicious competition' over AI     |     
  • UP elections to be held in 7 phases, 1st phase on Nov 12     |     
  • Govt Launches Major Plan to Combat Pollution in Dhaka Rivers      |     
  • New warnings about risks of AI to humanity revive the debate     |     
  • Boosting corporate part in capital market urged in Ctg meet     |     

আমরা সমাবেশগুলো থেকে অনুপ্রাণিত হয়েছি : ফখরুল

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2022-11-06, 4:58pm




বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা বিভাগীয় সমাবেশগুলো থেকে অনুপ্রাণিত হয়েছি। জনগণের মনের ভাষা বুঝতে পেরেছি। আমরা অবশ্যই জয়ী হব।

রোববার (৬ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, মানুষ সমস্ত বাধা উপেক্ষা করে সমাবেশগুলোতে অংশ নিয়ে তাদের ভাষা জানিয়ে দিয়েছে। বরিশাল সমাবেশের দুই দিন আগেই লঞ্চ ও যানবাহন বন্ধ করা হয়েছে। পারাপারের খেয়া পর্যন্তও বন্ধ করে দিয়েছে। কিন্তু মানুষ সাঁতার কেটে সমাবেশস্থলে উপস্থিত হয়েছে। সাধারণ মানুষ যখন বলে, ‘চেষ্টা করতে হবে’ তখন আমাদের মনে আশার সঞ্চার হয়। আমরা অনেক বেশি অনুপ্রাণিত হই।

তিনি বলেন, যুগপৎ আন্দোলনের বিষয়ে আমরা সবাই একমত হয়েছি। বাকি বিষয়গুলো দ্রুতই আলোচনার মাধ্যমে সমাধান হবে। আওয়ামী লীগ গত ১৫ বছর চেষ্টা করেছে, তবে বিএনপিকে দমাতে পারেনি। তারা বুঝতে পারছে না যে, জনগণের পিঠ দেয়ালে ঠেকে গেছে। এখন তারা ঘুরে দাঁড়াতে শুরু করেছে। আর হামলা-মামলা করে লাভ হবে না। আমরা বিশ্বাস করি, একসঙ্গে থাকলে অবশ্যই জয় আমাদের হবে।

এ সময় উপস্থিত ছিলেন, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, জনসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি প্রমুখ। তথ্য সূত্র আরটিভি নিউজ।