News update
  • Bangladesh to Shift Fiscal Year to April-March From 2028     |     
  • RAB set to be abolished, SRB to take its place     |     
  • 277 Officials Promoted to Deputy Secretary Posts     |     
  • Trawler capsizes in Bay storm, 10 fishermen rescued     |     
  • Govt Earns Public Trust in First Six Months: Mahdi Amin     |     

বিএনপির সমাবেশের দিন সিলেটেও পরিবহন ধর্মঘট

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2022-11-16, 10:14pm




সিলেটেও বিএনপির বিভাগীয় সমাবেশের দিন বিভাগজুড়ে ১২ ঘণ্টা পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে সিলেট জেলা সড়ক পরিবহন মালিক সমিতি।

বুধবার (১৬ নভেম্বর) রাতে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক জিয়াউল কবীর পলাশ।

জিয়াউল কবীর পলাশ বলেন, গত ৭ নভেম্বর সিএনজিচালিত অটোরিকশার রেজিস্ট্রেশন দেওয়া বন্ধ ও অটোরিকশায় গ্রিল লাগানোর দাবিতে বিভাগীয় কমিশনারের কাছে স্মারকলিপি দেওয়া হয়। দাবি না মানলে আগামী ১৯ নভেম্বর প্রতীকী ধর্মঘট পালনের তারিখ ধার্য ছিল। তখন আমরা জানতাম না, বিএনপির সমাবেশ ওই তারিখেই। ফলে ওইদিন ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রতীকী ধর্মঘট পালন করা হবে।

এর আগে বিএনপির আগের বিভাগীয় সমাবেশগুলোর দিনও একইভাবে পরিবহন ধর্মঘট পালন করেন বাস মালিকরা। তথ্য সূত্র আরটিভি নিউজ।