News update
  • Dhaka for Stronger UNDP Support on Climate Finance, Smooth LDC Graduation     |     
  • Divergences over climate finance work programme at Bonn Talks     |     
  • Iran Closes Strait of Hormuz Amid US Strikes     |     
  • US Launches New Iran Strikes Amid Stalled Talks     |     
  • Govt set to unveil FY27 budget this afternoon     |     

চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন মির্জা ফখরুল

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2023-02-10, 9:16am

resize-350x230x0x0-image-211345-1675988297-912cb0065390b6defa8602db8b3e0cd91675998978.jpg




চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সঙ্গে আছেন তার স্ত্রী মিসেস রাহাত আরা বেগম।

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টা ৩০ মিনিটে তারা ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশ্যে যাত্রা করেন।

বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, চিকিৎসকের পরামর্শে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ও তার স্ত্রী সিঙ্গাপুরে গিয়েছেন।

তিনি আরও বলেন, মির্জা ফখরুল সিঙ্গাপুর সুপ্রিম ভার্সুলার এন্ড আন্তর্জাতিক ক্লিনিকে তিনি চিকিৎসা নেবেন। মিসেস রাহাত আরা বেগম চিকিৎসা নেবেন সিঙ্গাপুর আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় হাসাপাতালে।

চিকিৎসা শেষে এক সপ্তাহ পর ঢাকায় আসবেন বলে জানান শায়রুল কবির। তথ্য সূত্র আরটিভি নিউজ।