News update
  • No more “Aynaghar”, perpetrators to face justice: President Fakhrul     |     
  • Battery-powered rickshaws to be banned on Dhaka’s main roads     |     
  • Malaysia to Recruit 200,000 Bangladeshi Workers by End-Sept     |     
  • Lionel Messi scores 4 goals, helps Inter Miami to 7-1 win over Montreal     |     
  • China sends tunnel experts for rescue operations in Nepal     |     

খালেদা জিয়ার রাজনীতি করা নিয়ে যা বললেন কাদের

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2023-02-20, 7:53pm

resize-350x230x0x0-image-212882-1676897651-ceddacc6e6037efbf4cb63d3c184b0ac1676901190.jpg




বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দণ্ডিত হওয়ায় তিনি নির্বাচনের যোগ্য নন বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সোমবার (২০ ফেব্রুয়ারি) অমর একুশে বইমেলায় বাংলাদেশ ছাত্রলীগের স্টল পরিদর্শনে এসে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

খালেদা জিয়ার রাজনীতি করার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, তিনি (খালেদা জিয়া) দণ্ডিত, এই অবস্থানটা তাঁর নির্বাচন করার পক্ষে নয়। নির্বাচনের যোগ্য তিনি নন। বিএনপির নেতা হিসেবে তিনি যদি রাজনীতি করতে চান, তাহলে তাঁকে মুক্তির শর্তানুযায়ী করতে হবে।

তিনি বলেন, আওয়ামী লীগ সংঘাত চায় না, শান্তি চায়। কিন্তু, বিএনপি আন্দোলনে ব্যর্থ হয়ে সংঘাতের দিকে যেতে চায়। ২০১৩-১৪ সালের মতো সহিংসতা ও অগ্নিসন্ত্রাসের মতো ঘটনার পুনরাবৃত্তি যেন করতে না পারে, সেজন্য সরকারের পাশাপাশি আওয়ামী লীগ সতর্ক ও প্রস্তুত আছে।

নির্বাচন পর্যন্ত আওয়ামী লীগের নিজস্ব কর্মসূচি রয়েছে জানিয়ে দলটির সাধারণ সম্পাদক বলেন, আমরা শান্তি সমাবেশ, গণসংযোগ করছি। আমরা কোনো সংঘাত চাই না, প্রতিযোগিতা চাই। রাজনীতিতে ও নির্বাচনে প্রতিযোগিতা চাই। বিএনপি সংঘাত চায়।

বর্তমানে দেশে কোনো সংঘাতময় পরিস্থিতি নেই জানিয়ে তিনি বলেন, বিক্ষোভ সমাবেশ করতে লোক লাগে, সংঘাত করতে দু-চারজন হলেই চলে। বিএনপির সে স্বভাব ও শিক্ষা আছে। বিএনপির নিজের ঘরেই গণতন্ত্র নেই, তারা দেশে গণতন্ত্র চায় না, তারা চায় সংঘাতময় পরিস্থিতি তৈরি করে অন্ধকারের চোরাগলি দিয়ে ক্ষমতায় যেতে।

পরে সোহরাওয়ার্দী উদ্যানের বইমেলা প্রাঙ্গণে চিত্রনায়িকা কেয়া রচিত ‘প্রেমিকের নাম কবিতা’ গ্রন্থের মোড়ক উন্মোচন করেন সেতুমন্ত্রী। তথ্য সূত্র আরটিভি নিউজ।