News update
  • Biman signs deal with Airbus to acquire 10 jets     |     
  • Bangladesh Inflation Rises to 8.34% in September     |     
  • GDP growth accelerates to 3.68% in FY26     |     
  • Bangladesh eyes over $10b bilateral trade with Indonesia     |     
  • Prioritise Multilateralism to Resolve Iran War Humanitarian Crisis     |     

জামায়াতের ২৮, ৩০ জুলাই বিভাগীয় ও জেলা শহরে বিক্ষোভ; ০১ আগষ্ট ঢাকা সমাবেশ

রাজনীতি 2023-07-24, 11:41pm

press-conference-of-jamaat-e-islami-held-in-the-capital-on-monday-9186032e6b9dc73e970f8dc6065246cd1690220464.jpeg

Press conference of Jamaat-e-Islami held in the capital on Monday. Photo- courtesy



কেয়ার টেকার সরকার প্রতিষ্ঠা, আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান সহ নেতাকর্মীদের মুক্তি এবং দ্রব্যমূল্যের উর্ধগতি নিয়ন্ত্রণের দাবীতে জামায়াতে ইসলামীর কর্মসূচিঃ

২৮ জুলাই বিভাগীয় শহরে মিছিল

৩০ জুলাই জেলা সদরে বিক্ষোভ মিছিল

০১ আগস্ট ঢাকা মহানগরীতে শান্তিপূর্ণ সমাবেশ

জামায়াতের সোমবারের সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পেশ করেন  জামায়াতের ভারপ্রাপ্ত আমীর, সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান। উপস্থিত ছিলেন নায়েবে আমীর, সাবেক এমপি ডা.সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের, ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মাসুম,সহকারী সেক্রেটারি জেনারেল এ এইচ এম হামিদুর রহমান আজাদ, কেন্দ্রীয় প্রচার সম্পাদক এডভোকেট মতিউর রহমান আকন্দ, ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নুরুল ইসলাম বুলবুল, ঢাকা মহানগরী উত্তরের ভারপ্রাপ্ত আমীর আ.রহমান মুসা, ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারী ড. শফিকুল ইসলাম মাসুদ, ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড.মুহাম্মদ রেজাউল করিম, ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল মঞ্জুরুল ইসলাম। - প্রেস বিজ্ঞপ্তি