News update
  • November 7 Declared a Public Holiday Every Year     |     
  • LPG Shortage, Overcharging Hit Consumers Across Dhaka     |     
  • Energy, investment, Rohingya issue to top Bangladesh-Indonesia talks      |     
  • Japan Remains Bangladesh’s Trusted Development Partner: Envoy     |     
  • Dhaka ranks world’s second most polluted city this morning      |     

১ আগষ্ট বায়তুল মোকাররমের উত্তর গেটে সমাবেশ

সহযোগিতা চেয়ে ডিএমপির কাছে জামায়াতের আবেদন

রাজনীতি 2023-07-25, 9:07pm

bangladesh-jamaat-e-islami-flag-4a2c88da7897f33936bdab9b796e3cc91690297662.png

Bangladesh Jamaat-e-Islami flag



কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে আগামী ১ আগস্ট মঙ্গলবার দুপুর ২-০০ টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে শান্তিপূর্ণ সমাবেশ বাস্তবায়নে সহযোগিতা চেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাছে ই-মেইলে আবেদন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী (উত্তর+দক্ষিণ)। 

বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য ও অফিস সেক্রেটারি ড. মোবারক হোসাইন স্বাক্ষরিত আবেদন পত্রটি আজ ২৫ জুলাই মঙ্গলবার সকাল ১০-২৫ মিনিটে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার বরাবর ই-মেইলে প্রেরণ করা হয়।

আবেদনে বলা হয়, কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠা, আমীরে জামায়াত ডা: শফিকুর রহমান সহ জাতীয় নেতৃবৃন্দ ও ওলামায়ে কেরামের মুক্তি এবং  দ্রব্যমূল্যের উর্ধগতি নিয়ন্ত্রণের দাবিতে আগামী ১ আগষ্ট মঙ্গলবার দুপুর ২.০০ টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে শান্তিপূর্ণ সমাবেশ সম্পন্ন করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের আন্তরিক সহযোগিতা কামনা করা হয়। - প্রেস বিজ্ঞপ্তি