News update
  • ADB Approves $100m Loan for Affordable Housing in Bangladesh     |     
  • No Respite From Poisonous Air: Radical Cure Urgent     |     
  • Minimising The Energy Shocks In Bangladesh     |     
  • How Bad Loans, Capital Erosion Pressure Banks In BD     |     

জামিন মেলেনি, আমানকে কারাগারে পাঠানোর নির্দেশ

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2023-09-10, 1:24pm

resize-350x230x0x0-image-239188-1694330175-e59906001bb4a53136386cb7b07798841694330671.jpg




দুর্নীতির মামলায় ১৩ বছরের কারাদণ্ডপ্রাপ্ত বিএনপি নেতা আমানউল্লাহ আমান আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেছিলেন। কিন্তু আদালত তাকে জামিন না দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

রোববার (১০ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় ঢাকার বিশেষ জজ আদালত-১-এর বিচারক আবুল কাশেমের আদালতে তিনি আত্মসমর্পণ করেন। এরপর আইনজীবী সৈয়দ নজরুল ইসলামের মাধ্যমে জামিনের আবেদন করেন।

শুনানি শেষে বিচারক তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে, দুপুর ১২টা ১৭ মিনিটের দিকে আত্মসমর্পণ করতে আদালতে হাজির হন বিএনপি নেতা আমান উল্লাহ আমান। এ সময় তার সঙ্গে শতাধিক নেতাকর্মী দেখা যায়।

উল্লেখ্য, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে বিএনপি নেতা আমানউল্লাহ আমান ও তার স্ত্রী সাবেরা আমানের বিরুদ্ধে ২০০৭ সালের ৬ মার্চ রাজধানীর কাফরুল থানায় মামলা করে দুদক। ওই বছরের ২১ জুন বিশেষ জজ আদালতের রায়ে আমানকে ১৩ বছরের ও তার স্ত্রীকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়। এই রায়ের বিরুদ্ধে তারা হাইকোর্টে আপিল করেন। এরপর ২০১০ সালের ১৬ আগস্ট হাইকোর্ট আপিল মঞ্জুর করে তাদের খালাস দেন।

পরবর্তীতে দুদক আপিল করলে ২০১৪ সালের ২৬ মে আপিল বিভাগ ওই রায় বাতিল করে হাইকোর্টকে মামলাটির আপিল পুনঃশুনানির নির্দেশ দেন। এরপর গত ৭ আগস্ট হাইকোর্ট আমানের ১৩ বছরের কারাদণ্ড ও তার স্ত্রী সাবেরা আমানের ৩ বছরের দণ্ডের রায় বহাল রেখে রায় প্রকাশ করেন। বিচারিক আদালতে রায় পৌঁছানোর ১৫ দিনের মধ্যে তাদের আত্মসমর্পণ করতে বলা হয়। তথ্য সূত্র আরটিভি নিউজ।