News update
  • PM Tarique inaugurates three pilot SDG villages     |     
  • Indian High Commissioner Trivedi meets PM Tarique     |     
  • SSC, Equivalent Exam Results Published, Pass Rate 62.25%     |     
  • Global Oil Prices Rise Again Amid Hormuz Uncertainty     |     
  • 17 Bangladeshis Killed in Saudi Arabia Factory Fire     |     

হরতালের ডাক বিএনপির

গ্রীণওয়াচ ডেক্স রাজনীতি 2023-12-16, 7:41pm

resize-350x230x0x0-image-252087-1702728966-9f7a2e059a7640e6f1ac5a189c0c8e3e1702734105.jpg




বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আগামী সোমবার (১৮ ডিসেম্বর) সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত হরতাল ডেকেছে।

শনিবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ হরতালের ডাক দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

এর আগে ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশ পণ্ড হওয়ার ঘটনার প্রতিবাদে ২৯ অক্টোবর সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল দেয় বিএনপি। এরপর দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ শীর্ষ পর্যায়ের অনেক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়। এরপর সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকারের অধীন নির্বাচন এবং দলের গ্রেপ্তার নেতাকর্মীদের মুক্তি দাবিতে এক-দুই দিন পরপর কখনো অবরোধ, কখনো হরতালের মতো কর্মসূচি দিয়ে আসছে দলটি। একই সঙ্গে সমমনা দলগুলো কর্মসূচি দিয়ে যাচ্ছে। তথ্য সূত্র আরটিভি নিউজ।