News update
  • War Fallout: Urge to Revive Strategic Autonomy of President Zia      |     
  • Trump cancels Pakistan talks trip, says Iran war on hold     |     
  • Trump assures first lady, VP safe; White House event postponed     |     
  • Bank Resolution Act criticised for allegedly favouring looters     |     
  • Trump says no longer sending Witkoff and Kushner to Pak for Iran talks     |     

আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে বাণিজ্যের অভিযোগ রিজভীর

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2024-01-25, 4:05pm

suydauif8u-b5e413ef618f0026deb67257a23d73581706177122.jpg




বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, প্রচলিত আইন নয়, সরকারের ইচ্ছায় কারাগারে রয়েছেন বিএনপির শীর্ষ নেতারা। গত ৭ জানুয়ারির নির্বাচন মঞ্চস্থ করতে বিরোধী দলগুলোর ওপর ক্রাকডাউন চালিয়েছে সরকার। অপরদিকে নেতাকর্মীদের নিয়ে বাণিজ্য করছে আইনশৃঙ্খলা বাহিনী।

এসময় কারাবন্দী নেতাকর্মীদের মুক্তির দাবিতে কালো পতাকা মিছিলের ঘোষণা দেন রিজভী। আগামী শনিবার নয়াপল্টনে এ মিছিল করবে দলটি। এ জন্য ডিএমপির কাছ থেকে মৌখিক অনুমতিও পেয়েছে দলটি।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

এসময় রিজভী সরকারের বিরুদ্ধে পরিকল্পিতভাবে দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংসের অভিযোগ করেন। তথ্য সূত্র আরটিভি নিউজ।