News update
  • India's Interlinking of Rivers: An idea delinked from realities     |     
  • Explosion at China fireworks factory kills 26 people     |     
  • ‘US military adventurism’ responsible for new attacks on UAE     |     
  • Iran says US military killed five civilians in attacks on passenger boats     |     
  • Dhaka tops list of world’s most polluted cities     |     

অর্থনৈতিক সংকটে রয়েছে বাংলাদেশ, লুকোচুরির কিছু নেই: কাদের

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2024-06-15, 1:28pm

images-2-038b857f401d483ef27b115d9cd5c9bd1718436600.jpeg




বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশও অর্থনৈতিক সংকটে রয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শনিবার (১৫ জুন) রাজধানীর ধানমন্ডিতে দলের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, গোটা বিশ্বের মতো বাংলাদেশও অর্থনৈতিক সংকটে রয়েছে। এটা নিয়ে লুকোচুরি করার কিছু নেই।

রাজনীতি ইস্যুতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, 

বিএনপির নেতাকর্মীরা এখন আন্দোলনের মানসিকতায় নেই। তাই দলটির নেতারা যে আন্দোলনের ইঙ্গিত দিচ্ছেন তাতে জনগণের পাশাপাশি তাদের নেতাকর্মীরাই নেই।

মিয়ানমার সংকট নিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘দেশটির অভ্যন্তরীণ সংকটের কারণে আমরা সমস্যার সম্মুখীন হচ্ছি, এটা দুঃখজনক।’

‘আমরা আক্রমণ করবো না কিন্তু আক্রান্ত হলে মিয়ানমারকে ছেড়ে কথা বলবে না বাংলাদেশ’, যোগ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

ঈদযাত্রা নিয়ে ওবায়দুল কাদের বলেন, এবার ঈদে মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। কোথাও কোথাও যানজট হয়েছে। তবে ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে থাকতে হয়নি। তথ্য সূত্র সময় সংবাদ।