News update
  • Sri Lanka urges Pakistan to reconsider India match     |     
  • Centre of World Cup storm Mustafizur lands PSL deal with Lahore     |     
  • BNP and Jamaat election camps vandalized in Gazipur     |     
  • Dhaka requests UN rights office investigation into Hadi murder     |     
  • Bangladesh establishes formal diplomatic ties with Grenada     |     

আওয়ামী লীগকে নিষিদ্ধ ও নিবন্ধন বাতিল চেয়ে রিট

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2024-08-19, 11:53pm

ewtwetwtwe-1f71b8ad18a954251218279520fce3de1724089994.jpg




দেশের ছাত্র-জনতাকে নির্বিচারে হত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে ও দলটির নিবন্ধন বাতিল চেয়ে হাইকোর্টে একটি রিট করা হয়েছে। মানবাধিকার সংগঠন সারডা সোসাইটির পক্ষে নির্বাহী পরিচালক আরিফুর রহমান মুরাদ ভূঁইয়া আজ সোমবার (১৯ আগস্ট) রিটটি করেন।

যেসব প্রতিষ্ঠান শেখ হাসিনার নামে রয়েছে, রিটে সেগুলোর নাম পরিবর্তনও চাওয়া হয়েছে। এ ছাড়া দেশ সংস্কারের লক্ষ্যে বর্তমান অন্তর্বর্তী সরকারের মেয়াদ সর্বনিম্ন তিন বছর এবং বিদেশে পাচার করা ১১ লাখ কোটি টাকা ফেরত আনতে ও বিগত আওয়ামী লীগ সরকারের আমলে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া কর্মকর্তাদের বদলি চাওয়া হয়েছে।

রিটকারি আরিফুর রহমান মুরাদ ভূঁইয়া বলেন, রিটের এই বিষয়গুলোতে রুল ও আদেশ চাওয়া হয়েছে। বিচারপতি কে এম আসাদুজ্জামানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটির ওপর শুনানি হবে। রিটে যেসব প্রতিষ্ঠান শেখ হাসিনার নামে রয়েছে সেগুলোর নাম পরিবর্তনও চাওয়া হয়েছে। এনটিভি