News update
  • Dhaka’s air remains unhealthy Thursday morning     |     
  • Williams sisters’ US Open return boosts ESPN viewership     |     
  • FMs of 8 Arab, Islamic nations urge global curb on Israeli settlements     |     
  • 27 metro rail bearing pads critical, cracks found in 46 piers: Minister     |     
  • RMG exports grow 5.12% to $7.5bn in July-August     |     

সাবেক ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় গ্রেপ্তার

গ্রীণওয়াচ ডেস্ক ফুটবল 2024-08-19, 11:43pm




সাবেক ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়কে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (১৯ আগস্ট) রাতে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

ডিএমপি জানায়, মোহাম্মদপুর থানায় দায়ের হওয়া একটি হত্যা মামলায় আজ রাতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

প্রসঙ্গত, আরিফ খান জয় ২০১৪ সালে নেত্রকোণা-২ আসনে আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। সাবেক পেশাদার এই ফুটবলার ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত বাংলাদেশের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপমন্ত্রী ছিলেন। আরটিভি