News update
  • Integrated Ganges Management Will Save River, Benefit People     |     
  • Net FDI in Bangladesh jumps 39.36% to $1.77 billion in 2025     |     
  • Bangladesh, US sign energy cooperation MoU in Washington     |     
  • UNAIDS Warns HIV Services Face Crisis Amid Funding Cuts     |     
  • Central Bank approves liquidation of 5 ailing NBFIs from July     |     

হাজী সেলিম গ্রেফতার

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2024-09-02, 7:04am

rtrtwetwe-22383a3eb4e0a6eb940edcdbe41d1f281725239073.jpg




ঢাকা-৭ সংসদীয় আসনের সাবেক সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমকে গ্রেফতার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।

রোববার (১ সেপ্টেম্বর) রাতে রাজধানীর বংশাল থেকে তাকে গ্রেফতার করা হয়।

ডিবির যুগ্ম পুলিশ কমিশনার (উত্তর) মোহাম্মদ রবিউল হোসেন ভুঁইয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, হাজী সেলিমের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাকে পুলিশ খুঁজছিল। মধ্যরাতে তাকে বংশাল এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।

ডিবি সূত্রে জানা গেছে, হাজী সেলিমকে গ্রেফতারের পর ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে। তিনি সেখানেই রাতে থাকবেন। সোমবার (২ সেপ্টেম্বর) তাকে আদালতে তুলে রিমান্ড চাইবে পুলিশ।

কোটা সংস্কার আন্দোলনের সময় শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন আলোচিত সাবেক এ সংসদ সদস্য। সেই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

এর আগে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের মামলায় ২০০৮ সালে ১৩ বছরের সাজা হয় তাঁর। ২০২২ সালে এ সাজা কমিয়ে ১০ বছর করেন হাইকোর্ট।