News update
  • REHAB president's post declared vacant over loan default     |     
  • China criticises idea it is in 'malicious competition' over AI     |     
  • UP elections to be held in 7 phases, 1st phase on Nov 12     |     
  • Govt Launches Major Plan to Combat Pollution in Dhaka Rivers      |     
  • New warnings about risks of AI to humanity revive the debate     |     

যত দ্রুত নির্বাচন, ততই জনগণের কল্যাণ: মির্জা ফখরুল

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2024-11-16, 4:33pm




সুষ্ঠু নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি বাস্তবায়নে অন্তর্বর্তী সরকারকে তৎপর হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (১৬ নভেম্বর) জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের তৃতীয় জাতীয় কাউন্সিলে তিনি এ আহ্বান জানান।

মির্জা ফখরুল বলেন, ছাত্র-জনতার মাধ্যমে অন্ততর্বর্তী সরকার গঠন হয়েছে। যেখানে স্পষ্ট করে বলা আছে, তারা সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করবে। সেজন্য আমরা তাদের সমর্থন দিচ্ছি। তাদের পাশে আছি।  

দ্রুত সংস্কার কাজ শেষ করার তাগিদ দিয়ে তিনি আরও বলেন, ‘নির্বাচন কেন্দ্রিক যেসব সংস্কারগুলো আছে তা দ্রুত সংস্কার করতে হবে। আইন, প্রশাসন ও বিচারবিভাগের সংস্কারের মাধ্যমে যত দ্রুত নির্বাচনে যাবে বর্তমান সরকার, ততই দেশের মানুষের জন্য কল্যাণ হবে।’

এ সময় নেতাকর্মীদের জনগণের পাশে থেকে গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখারও আহ্বান জানান বিএনপি মহাসচিব। তিনি বলেন, অতীতে যেভাবে বিএনপি তাদের ইমেজ ধরে রেখেছিল, ঠিক একইভাবে বিএনপিকে আগের মতো করে ইমেজ ধরে রাখতে হবে। জনগণের পাশে থাকতে হবে।

গণতন্ত্র রক্ষার আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল আহ্বান জানান, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আন্দোলন-সংগ্রাম করছে গণতন্ত্র প্রতিষ্ঠায়। সেখান থেকে যেনো বিএনপি পিছিয়ে না পড়ি। সময় সংবাদ