News update
  • COP31 Nations Push for Fossil Fuel Action, More Finance     |     
  • WFP Seeks $12.1bn to Feed 91 Million People in 2027     |     
  • Bangladesh Crosses 300 LEED-Certified Green Factories     |     
  • COP31 delivers deals for host Turkey as climate diplomacy stalls     |     
  • UNGA President Urges Four Steps for Rohingya Justice     |     

নির্বাচন দিতে যত দেরি হবে সমস্যা তত বাড়বে: মির্জা ফখরুল

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2024-11-18, 2:36pm




অন্তর্বর্তী সরকার যত বেশিদিন থাকবে তত বেশি সমস্যা তৈরি হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার কোনো নির্বাচিত সরকার নয়, তাদের কোনো মেন্ডেট নেই।

সোমবার (১৮ নভেম্বর) মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকারের ১০০ দিন উপলক্ষে প্রধান উপদেষ্টার বক্তব্যে নির্বাচনী কোনো রোড ম্যাপ না থাকায় বিএনপি হতাশ।

তিনি বলেন, নির্বাচন দিতে দেরি করলে মানুষ সন্দেহ করবে। সমস্যা বাড়বে। বিএনপি ক্ষমতায় আসুক না আসুক নির্বাচন দিলে অর্ধেক সমস্যার সমাধান হয়ে যাবে। বিএনপি এই সরকারকে এখনো সমর্থন দিচ্ছে, কোনো প্রকার বাধা দিচ্ছে না।

সচিবালয়ে ফ্যাসিবাদের দোসরদের বসিয়ে সংস্কার সম্ভব নয় বলেও মনে করেন তিনি। তথ্য সূত্র এনটিভি নিউজ।