News update
  • Bangladesh to Shift Fiscal Year to April-March From 2028     |     
  • RAB set to be abolished, SRB to take its place     |     
  • 277 Officials Promoted to Deputy Secretary Posts     |     
  • Trawler capsizes in Bay storm, 10 fishermen rescued     |     
  • Govt Earns Public Trust in First Six Months: Mahdi Amin     |     

সামনের নির্বাচন সহজ হবে না: তারেক রহমান

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2024-12-02, 6:55pm




বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আগামীর নির্বাচন সহজ হবে না। তাই নেতাকর্মীদের এমন আচরণ করতে হবে যেন, জনগণই বিএনপিকে ক্ষমতায় নিয়ে যায়।

সোমবার (২ ডিসেম্বর) বিকেলে ময়মনসিংহ নগরীর টাউন হলে ‘রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা ও জন সম্প্রীতি’ বিষয়ে বিভাগীয় কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি।

তারেক রহমান বলেন, এবারের নির্বাচন বাংলাদেশের যে কোনো নির্বাচনের চেয়ে আলাদা এবং কঠিন। এমন নির্বাচন দেশের ইতিহাসে আগে কখনো হয়নি বলে জানান তিনি।

এসময় রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দেয়ারও আহ্বান জানান তারেক রহমান। আরটিভি।