News update
  • BD, EU to sign Partnership Coop Agreement (PCA) Monday     |     
  • Missed opportunities, institutional failures mark BD reforms     |     
  • Telcos Seek Priority Power, Fuel to Avert Outages     |     
  • IFRC, BDRCS 6-Month Lifesaving Response to Measles Cases     |     
  • First cruise ship crosses Strait of Hormuz since war began     |     

চিকিৎসার জন্য স্ত্রীকে নিয়ে ব্যাংকক গেছেন মির্জা ফখরুল

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2025-08-13, 12:45pm

rftgewrtewrwer-2081e4baddeed022b3f36525ab6e0b491755067544.jpg




বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেছেন।

বুধবার (১৩ আগস্ট) বেলা ১১টা ১৫ মিনিটে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে স্ত্রীকে সঙ্গে নিয়ে তিনি ঢাকা ত্যাগ করেন বলে জানান বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

এর আগে, গত ১৪ মে ব্যাংককের রুটনিন আই হসপিটালে মির্জা ফখরুলের চোখের অপারেশন হয়। চিকিৎসকের পরামর্শে তিনি সিঙ্গাপুরে যাচ্ছেন বলে জানান শায়রুল কবির খান।আরটিভি