
Islamic Buddhijibi Front
দেশ থেকে আগে ঘুষ-দুর্নীতি-লুটপাট, অর্থ পাচার বন্ধ, পাচারকৃত অর্থ ফেরত আনার ব্যবস্থা করুন। তারপর নতুন প্রোগ্রাম গ্রহণ করুন। নতুবা সকল ন্যায্য কর্মকান্ড ব্যর্থ হতে বাধ্য হবে বলে মন্তব্য করেছেন ইসলামিক বুদ্ধিজীবী ফ্রন্টের আহবায়ক শাহসূফী ইঞ্জিনিয়ার সৈয়দ আবদুল হান্নান আল হাদী।
শাহসূফী ইঞ্জিনিয়ার সৈয়দ আবদুল হান্নান আল হাদী বলেন, দুষ্ট ও শয়তান চক্ররা রাষ্ট্রীয় কর্মকান্ড ও প্রশাসন থেকে ইসলামকে ঝেঁটিয়ে বিদায় করতে চায় যাতে অবাধে ঘুষদুর্নীতি, অর্থ লুটপাট ও অন্যান্য অন্যায় করতে পারে।
আজ শুক্রবার এক বিবৃতিতে শাহসূফী ইঞ্জিনিয়ার সৈয়দ আবদুল হান্নান আল হাদী বলেন, বর্তমান উপদেষ্টা সরকারের গুরুত্বপুর্ণ কাজ হলো দেশকে চাঁদাবাজ, সন্ত্রাস ও দুর্নীতিমুক্তকরণে কঠোর হওয়া। কিন্তু তিনি কিছুই করতে পারছেন না। জুলাই বিপ্লবকে প্রশ্নবিদ্ধ করতে না চাইলে পাচারকুত টাকা ফেরত আনা, দেশকে চাঁদাবাজ ও সন্ত্রাসমুক্ত করার লক্ষ্যে কঠোর কর্মসূচি গ্রহণ করতে হবে। তিনি বলেন, পরাশক্তি গুলোও আমাদেরকে চাপ দেয় যাতে আমরা ঘুষ-দুর্নীতি করি এবং ইসলামকে বাদ দেই। তাই আপনাকে অনুরোধ ৯২% মুসলমানদের দেশে ইসলামকে অনুসরণ বাধ্যতামুলক করুন। - প্রেস বিজ্ঞপ্তি