News update
  • Unplanned bundhs worsen flooding, crop losses in Sunamganj haors     |     
  • Trump admin says its war in Iran ‘terminated’ before 60-day deadline     |     
  • Fertiliser Crisis Risks Global Food Supply: Yara Chief     |     
  • Tarique Warns of Plots Against Democratic Progress     |     
  • PM Calls for Unity, Warns Against Parliament Failure     |     

জাতীয় পার্টির কোনো অধিকার নেই বাংলাদেশের রাজনীতি করার: নাহিদ

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2025-09-01, 7:53am

033cceb3e504812854cf1aad492fa2f2221959e46d9561d5-b1ce4cb1268cd736a6f65d5d76fd873b1756691606.jpg




জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম বলেছেন, আমরা মনে করি, জাতীয় পার্টির (জাপাএন) কোনো অধিকার নেই বাংলাদেশের রাজনীতি করার। জনগণের বিপক্ষে অবস্থান নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করে অবৈধ নির্বাচনকে বৈধতা দিয়েছিল দলটি।

রোববার (৩১ আগস্ট) রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে গণধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে দেখতে গিয়ে তিনি এমন মন্তব্য করেন নাহিদ। 

তিনি আরও বলেন, বাংলাদেশের সংস্কার হবে, নির্বাচন হবে ও নতুন সংবিধান হবে। এটা জনগণের কাছে আমাদের প্রতিশ্রুতি।

এসময় নাহিদ ইসলামের সাথে এনসিপির কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। এর আগে চীন সরকারের আমন্ত্রণে ৫ দিনের সফর শেষে রোববার রাতে দেশে ফেরেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে ৮ সদস্যের প্রতিনিধি দল। এরপর সরাসরি তারা ঢামেক হাসপাতালে চলে যান।