News update
  • WB ready to support Bangladesh amid external economic shocks: Khosru     |     
  • PM, World Bank President Discuss Bangladesh’s Development     |     
  • Bus Fares Rise by 17 Paisa Per Kilometre     |     
  • PM arrives in New York to attend 81st UNGA session     |     

হাসপাতালে ভিড় না করতে নেতাকর্মীদের বিএনপির অনুরোধ

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2025-11-29, 4:28pm

fewrewrew-e9aa7aa3526a211414605ad733eb8ffa1764412113.jpg




বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন থাকায় দলটির নেতাকর্মী ও সাধারণ মানুষের ভিড় বাড়ছে। এই ভিড়ের কারণে তার চিকিৎসাসেবায় বিঘ্ন ঘটছে বলে উদ্বেগ প্রকাশ করেছে দলীয় কর্তৃপক্ষ। এ জন্য নেতাকর্মীদের হাসপাতালের সামনে ভিড় না করার অনুরোধ জানিয়েছে বিএনপি।

শনিবার (২৯ নভেম্বর) দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই অনুরোধ জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অসুস্থ দেশনেত্রীকে দেখতে দলের সর্বস্তরের নেতাকর্মীসহ সাধারণ মানুষজন সেখানে ভিড় করছেন, যা দেশনেত্রীর প্রতি মানুষের আবেগ ও শ্রদ্ধার ফল। তবে এই ভিড়ের কারণে দেশনেত্রীসহ হাসপাতালে থাকা অন্যান্য রোগীদের চিকিৎসাসেবা বাধাগ্রস্ত হচ্ছে।

এমতাবস্থায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং দেশনেত্রীর পরিবারের পক্ষ থেকে দলের নেতাকর্মী, সমর্থকসহ সকল শুভাকাঙ্ক্ষীকে এভারকেয়ার হাসপাতালে ভিড় না করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।আরটিভি