News update
  • Kuakata's 'Mini Switzerland', 'Lal Kakrar Char' captivating tourists     |     
  • Democratization of economy Govt’s core objective: Amir Khasru     |     
  • OIC Condemns Terrorist Attack in Bannu District of Pakistan     |     
  • Pakistan, India, both celebrate victory a year after war     |     
  • Iran sends response to US peace proposal via Pakistan     |     

জামায়াতের সহকারী সেক্রেটারি হামিদুরের মনোনয়নপত্র বাতিল

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2026-01-02, 8:18pm

rwer342342-b2c2e1e61c75f09630138ac791e4be8f1767363530.jpg

জামায়াতে ইসলামীর প্রার্থী ও দলটির কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এ এইচ এম হামিদুর রহমান আযাদ। ফাইল ছবি



কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ও দলটির কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এ এইচ এম হামিদুর রহমান আযাদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।

শুক্রবার (২ জানুয়ারি) বিকেল ৫টায় কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় মামলা সংক্রান্ত জটিলতার কারণে প্রথমে স্থগিত রাখা হলেও পরে এ এইচ এম হামিদুর রহমান আযাদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. আব্দুল মান্নান।

জেলা প্রশাসক জানান, একটি মামলার যথাযথ নথিপত্র উপস্থাপন করতে না পারায় কক্সবাজার-২ আসনে জামায়াতের প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। তবে তার ৫ থেকে ১১ জানুয়ারি পর্যন্ত নির্বাচন কমিশনে আপিলের সুযোগ রয়েছে।

এই আসনে সাত জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন, যার মধ্যে গোলাম মাওলা নামে আরও এক স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। মনোনয়নপত্র বৈধ হওয়া প্রার্থীরা হলেন—বিএনপি মনোনীত আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত জিয়াউল হক, বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত ওবাইদুল কাদের নদভী, গণঅধিকার পরিষদ মনোনীত এস এম বোকনুজ্জামান খান ও জাতীয় পার্টি মনোনীত মোহাম্মদ মাহমুদুল করিম।

মনোনয়নপত্র বাতিল হওয়া হামিদুর রহমান আযাদ ২০০৮ সালের সংসদ নির্বাচনে এই আসনে বিএনপি নেতৃত্বাধীন জোট থেকে নির্বাচিত হয়েছিলেন।