News update
  • Bangladesh Plans Bonded Warehouse Reforms to Diversify Exports     |     
  • Dhaka ranks 4th among world's most polluted cities this morning     |     
  • Lula re-elected Brazilian president in runoff     |     
  • PM arrives in Tokyo on four-day state visit to Japan     |     
  • Saint Martin’s Island to Reopen for Tourists on Nov 1     |     

নিজের কার্টুন উপহার পেলেন তারেক রহমান, যা লিখা ছিল

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2026-01-14, 11:48pm

erterrteew-0ec4cf8590a166a0f5421b099aeb258e1768412913.jpg

তারেক রহমানের একটি কার্টুন তার হাতে তুলে দিয়েছেন কার্টুনিস্ট উদয়। ছবি সংগৃহীত



বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের হাতে তার একটি কার্টুন উপহার হিসেবে তুলে দিয়েছেন জনপ্রিয় কার্টুনিস্ট উদয়।

বিএনপি চেয়ারম্যানের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে মঙ্গলবার সন্ধ্যায় (১৩ জানুয়ারি)  উপস্থিত হয়ে তারেক রহমানের কাছে ‘আই হ্যাভ অ্যা প্ল্যান ফর দ্য পিপল অব মাই কান্ট্রি, ফর মাই কান্ট্রি’ শীর্ষক ফ্রেমে বাঁধানো কার্টুনটি হস্তান্তর করেন উদয়।

কার্টুনটি গ্রহণ করে কার্টুনিস্ট উদয়কে এটি আঁকার জন্য ধন্যবাদ জানান বিএনপি চেয়ারম্যান।

কার্টুনিস্ট উদয় তার অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন, ‘তারেক রহমানের ওপর আঁকা এমন একটি কার্টুন তার হাতে তুলে দেয়াই স্বপ্ন ছিল। তা দিতে পেরে আমি আনন্দিত।’