News update
  • PM Orders Study on Restoring Universal Stipends for Girls     |     
  • President urges KSA to make hajj more convenient for Bangladeshi pilgrims     |     
  • Second Teesta Bridge: Costly shortcut that heavy vehicles cannot take     |     
  • March in Stockholm for stronger climate action ahead of polls     |     
  • Dhaka ranks 18th in global air quality ranking Monday morning     |     

তারেক রহমান ভোটে জিতলে ছাত্রদের মাঝে ফ্রি ওয়াইফাই সেবা পৌঁছে দিবেন

রাজনীতি 2026-02-03, 6:08pm

img-20260203-wa0026-062eb098bf67e3b6063b1be7c54a1d641770120514.jpg

তিতুমীর কলেজের শিক্ষক, ছাত্রদল নেতৃবৃন্দ এবং সাধারণ ছাত্রদের সঙ্গে ঢাকা ১৭ এলাকার মঙ্গলবার বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির নেতৃবৃন্দের মধ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।



বিএনপি চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনী প্রতিশ্রুতিতে বলেছেন ছাত্রদের জন্য সারাদেশে ফ্রি ওয়াইফাই সহ সব রকম সুযোগ-সুবিধা হাতের কাছে পৌঁছে দিবেন। আজ সরকারি তিতুমীর কলেজে ডিজিটাল ওয়াইফাই উদ্বোধনী অনুষ্ঠানে  ঢাকা ১৭ এলাকায় বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম এ কথা বলেন। 

তিতুমীর কলেজের শিক্ষক, ছাত্রদল নেতৃবৃন্দ এবং সাধারণ ছাত্রদের সঙ্গে ঢাকা ১৭ এলাকার  মঙ্গলবার বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির নেতৃবৃন্দের মধ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

জুলাই শহীদদের স্মরণে ডিজিটাল স্মৃতিস্তম্ভ স্থাপন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তিতুমীর কলেজের ছাত্রদলের আহ্বায়ক ইমাম হোসেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা ১৭ এর নির্বাচনী কার্যক্রমের যুগ্ম সমন্বয়ক ডা. ফরহাদ হালিম ডোনার, কৃষিবিদ শামীম রহমান শামীম, কলেজের অধ্যক্ষ ড. অধ্যাপক ছদরুদ্দিন আহমদ, অধ্যাপক আলেয়া আক্তার, অধ্যাপক আতিকুর রহমান, অধ্যাপক মনিরুজ্জামান এবং ফ্রি পাবলিক ওয়াইফাই জোন এর সমন্বয়ক সাব্বির হোসেন সাব্বির। 

আব্দুস সালাম বলেন বর্তমান যুগ ডিজিটাল যুগ। ডিজিটাল যুগে পুরনো অ্যানালগ সিস্টেম চলবে না। আপনারা সারা পৃথিবীর সঙ্গে যোগাযোগ রক্ষা করতে পারেন ডিজিটাল ওয়াইফাই এর মাধ্যমে। কিন্তু আমাদের দেশ দরিদ্র। ছাত্রদের আর্থিক সংকট আরো বেশি। অথচ তাদেরই বেশি প্রয়োজন সারা পৃথিবীর সাথে যোগাযোগ রাখার। সে আইডিয়া মাথায় রেখেই বিএনপি নেতা তারেক রহমান ছাত্রদের জন্য অনেক রকম সেবামূলক কাজের উদ্যোগ গ্রহণ করেছেন। বিশেষভাবে ওয়াইফাই সেবা ফ্রি করে এ সেবাকে তিনি তাদের হাতের কাছে এনে দিতে চান। এটা ছাত্রের জন্য বিরাট সুযোগ। এর মাধ্যমে তারা বিশেষভাবে উপকৃত হবেন।

ছাত্রদের জন্য এই ওয়াইফাই সেবা দান শুধু ছাত্র দলের জন্য নয়, সকল ধর্মের এবং বর্ণের ছাত্রছাত্রীরা সেটা ব্যবহার করতে পারবেন। এর মাধ্যমে ছাতরা ইনফরমেশন হাতের কাছে পেয়ে যাবেন। পৃথিবীর অন্যান্য বিশ্ববিদ্যালয় আপনারা ভর্তি হতে পারবেন। দেশে-বিদেশে চাকরি পাওয়াও সহজ হবে।

জুলাই বিপ্লব সংঘটিত হয়েছে সকল শ্রেণী পেশার মানুষের রক্তদানের মাধ্যমে। সেখানে ছাত্রদের ভুমিকা ছিল সবচেয়ে বেশি। কিন্তু একটা বিশেষ গোষ্ঠী ২৪এর এই অর্জনকে ছিনতাই করতে চায়। তারা ছাত্রলীগের কাছ থেকে অপরাজনীতি শিখেছে এবং জুলাই বিপ্লবের কথা বলে সমস্ত রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা গ্রহণ করছে। আপনারা যখন আপনাদের ত্যাগ এবং আপনাদের নেতাদের ত্যাগের কথা তুলে ধরবেন তখন তারা নিজে থেকে আউট হয়ে যাবে। পজিটিভ রাজনীতির এটাই হচ্ছে শুভ দিক। জুলাই বিপ্লবের কথা বলে যারা রাষ্ট্রীয় সুযোগ নিচ্ছে তাদের ব্যাপারে আপনাদের সজাগ থাকতে হবে। 

তিনি বলেন ৩০% ভোটার ছাত্র এবং তরুণ তরুণী। আপনারা ছাত্রদের মাঝে পরিচ্ছন্ন রাজনীতির ধারা সৃষ্টি করবেন। কখনো অপরাজনীতি করবেন না এবং অপরাধনীতি যারা করে তাদের প্রতিহত করবেন। ছাত্রলীগ অপরাজনীতি করে নিঃশেষ হয়ে গেছে। তাদের রাজনীতি সাধারণ ছাত্র ও সাধারণ মানুষ কেউই গ্রহণ করেনি। মনে রাখবেন জোর করে ভালোবাসা হয় না। 

বিএনপির সকল ধর্মের সহঅবস্থান বিশ্বাস করে। নারী পুরুষের সহশিক্ষায়ও ভিন্ন মত নেই। ছাত্র-ছাত্রী যে ধর্মেরই হোক প্রত্যেকের সমান অধিকার। আপনার সাধারণ ছাত্র-ছাত্রীদের মাঝে বিএনপির আদর্শ তুলে ধরবেন। এটাই হচ্ছে আপনাদের মুখ্য কাজ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশনায়ক তারেক রহমান দেশের স্বার্থে কতটা ত্যাগ স্বীকার করেছেন, কতটা মঙ্গল করেছেন এবং ভবিষ্যতে মঙ্গল করার পরিকল্পনা আছে এসবও আপনারা ছাত্রদের সামনে তুলে ধরবেন। 

তিনি বলেন বিএনপি বাংলাদেশে উন্নয়নের ধারা সৃষ্টি করেছে। অন্যরা উন্নয়নের কথা বললেও করেছে লুটপাট। এই উন্নয়নের সাথে বিএনপির শ্রম ও ভালোবাসা যুক্ত। ছাত্রদের মাঝে আপনারা আমাদের পজিটিভ দিকগুলো তুলে ধরলে সাধারণ ছাত্র আরো উপকৃত হবে, বিএনপির প্রতি আকৃষ্ট হবে এবং বিপুল ভোটে আমাদের নেতা তারেক রহমানকে জয়যুক্ত করবে।

ডিজিটাল ওয়াইফাই উদ্বোধনী অনুষ্ঠানে তিতুমীর কলেজের ছাত্রনেতাদের মধ্যে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক সেলিম রেজা, যুগ্ম আহবায়ক আবু হুজাইফা রকি, রিমা হোসেন, নূর হোসেন রাজু প্রমুখ।