News update
  • SSC and Equivalent Exams Begin Nationwide     |     
  • US, Iran Signal War Readiness as Talks Hang in Balance     |     
  • Bangladesh, EU Push for FTA, Investment Pact Talks     |     
  • Over 1.14cr workers sent to Middle East in 22 years     |     
  • BNP finalizes 36 nominations for women’s seats in Parliament     |     

এমপিওভুক্ত শিক্ষকরা বৈশাখী ভাতা পাবেন কবে, জানা গেল

গ্রীণওয়াচ ডেস্ক শিক্ষকতা 2026-04-09, 7:33am

9d68de916067217ca15dfea8e4cc5a40ed6bb2335b623705-08248e071195a8662506497d2f8ff0941775698383.jpg




বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বৈশাখী ভাতার প্রস্তাব অনুমোদন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। ইতোমধ্যে আইবাসে ভাতা বাবদ ১৮১ কোটি টাকার বেশি বিল সাবমিট করা হয়েছে।

আগামী সপ্তাহেই শিক্ষক-কর্মচারীরা বৈশাখী ভাতা পাবেন বলে জানা গেছে।

বুধবার (৮ এপ্রিল) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) একটি সূত্র জানিয়েছে, আজ শিক্ষক-কর্মচারীদের বৈশাখী ভাতার অনুমোদন মিলেছে। এরপর বিকেলে এটি আইবাসে সাবমিট করা হয়। আইবাস থেকে অনুমোদনের পর বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে বৈশাখী ভাতার অর্থ সংশ্লিষ্ট ব্যাংকে পাঠানো হবে।

জানতে চাইলে মাউশির পরিচালক (অর্থ ও ক্রয়) অধ্যাপক মোহাম্মদ মনির হোসেন জানান, বৈশাখী ভাতার প্রস্তাব অনুমোদনের পর বিল আইবাসে সাবমিট করা হয়েছে। আশা করছি সোমবার (১৩ এপ্রিল) নাগাদ শিক্ষক-কর্মচারীরা উৎসব ভাতা পেয়ে যাবেন।

জানা গেছে, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বৈশাখী ভাতা বাবদ মোট ১৮১ কোটি ৩৬ লাখ ৫৬ হাজার ৩৮৮ হাজার টাকা ছাড় হয়েছে। এর মধ্যে ১২৯ কোটি ২৬ লাখ ৯৪ হাজার ২৭৬ টাকা স্কুলের শিক্ষক-কর্মচারীদের জন্য আর ৫২ কোটি ৯ লাখ ৬২ হাজার ১১২ হাজার টাকা কলেজের শিক্ষক-কর্মচারীদের জন্য দেয়া হয়েছে।