News update
  • Delhi spells out Mecca Pact has security implications for India     |     
  • Trump Announces ‘Largest Oil Deal in World History’ With Venezuela     |     
  • Rescuers retrieve Nepal-China border flood survivors from mud      |     
  • Dhaka’s air quality ‘moderate’ as city ranks 18th globally     |     
  • Dhaka Wants Conducive Environment For PM Tarique’s India Visit     |     

প্রাথমিকে প্রধান শিক্ষক পদে পদোন্নতি নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়

গ্রীণওয়াচ ডেস্ক শিক্ষকতা 2026-07-10, 12:31pm

img_20260710_123127-0bf09118270b3cae768d111a1087f3921783665111.jpg




দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে পদোন্নতি এবং সহকারী শিক্ষকের শূন্য পদগুলোতে নিয়োগ কার্যক্রম দ্রুত সম্পন্ন করার নির্দেশ দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

বুধবার (৮ জুলাই) মন্ত্রণালয়ের বিদ্যালয়-২ শাখা থেকে প্রকাশিত এক জরুরি সরকারি পরিপত্রের মাধ্যমে প্রাথমিক শিক্ষা অধিদফতরেরের (ডিপিই) মহাপরিচালককে এই নির্দেশ দেয়া হয়েছে।

মন্ত্রণালয়ের উপসচিব রাজীব কুমার সরকার স্বাক্ষরিত ওই পরিপত্রে জানানো হয়, দেশের প্রাথমিক শিক্ষার প্রশাসনিক ও পাঠদান কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে সারাদেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহে দীর্ঘদিন ধরে ঝুলে থাকা সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে পদোন্নতির প্রক্রিয়া এবং সহকারী শিক্ষকের শূন্য পদসমূহে নতুন নিয়োগ সংক্রান্ত যাবতীয় কার্যক্রম জরুরি ভিত্তিতে সম্পন্ন করতে হবে।

মন্ত্রণালয়ের এই নির্দেশনা জারির পর প্রাথমিক শিক্ষা অধিদফতরর দ্রুততম সময়ের মধ্যে বিভাগ ও জেলাভিত্তিক শূন্য পদের তালিকা চূড়ান্ত করে পদোন্নতি ও নতুন নিয়োগের পরবর্তী আনুষ্ঠানিকতা শুরু করবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।