News update
  • 100 CSOs rally against Trump’s trade tactics, urge access to drugs     |     
  • BNP believes in multiparty democracy, not revenge: Moyeen Khan     |     
  • Bangladesh reaffirms commitment to revitalise SAARC process     |     
  • Bangla Academy assures inclusive Ekushey Book Fair From Feb 26     |     
  • 2 former National University VCs face travel ban     |     

পরীক্ষার সময় আন্দোলন, শিক্ষকদের বিরুদ্ধে নেয়া হচ্ছে না শাস্তি

গ্রীণওয়াচ ডেস্ক শিক্ষকতা 2026-02-22, 10:46pm

b7010c377d4dc3cf476d6aedf8857ff363c0aeb709c2d0ff-738b280c0b29d17cd1aea1c08e3f9b151771778798.jpg




সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় সাময়িক মূল্যায়ন-২০২৫ চলাকালে কর্মবিরতি বা আন্দোলনে অংশ নেয়া শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দিয়ে জারি করা আগের চিঠিটি বাতিল করেছে প্রাথমিক শিক্ষা অধিদফতর।

রোববার (২২ ফেব্রুয়ারি) রাতে জারি করা এক নতুন স্মারকে অধিদফতর জানায়, একই তারিখে জারি করা আগের দেয়া নির্দেশনাটি বাতিল করা হয়েছে।

ওই চিঠিতে তৃতীয় সাময়িক মূল্যায়ন চলাকালে পরীক্ষা গ্রহণ না করে কর্মবিরতি বা আন্দোলনে যুক্ত থাকা শিক্ষকদের বিরুদ্ধে যথাযথ বিভাগীয় ব্যবস্থা নিতে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের নির্দেশ দেয়া হয়েছিল।

তবে অধিদফতরের পরিচালক (পলিসি ও অপারেশন) এ. কে. মোহাম্মদ সামছুল আহসানের সই করা সর্বশেষ করা চিঠিতে সেই নির্দেশনা সম্পূর্ণ বাতিল করা হয়েছে। নতুন নির্দেশনা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে এবং বিষয়টি অবহিত করার জন্য বিভাগীয় উপপরিচালক ও মহাপরিচালকের দফতরেও অনুলিপি দেয়া হয়েছে।

উল্লেখ্য, ৩ দফা দাবিতে গতবছর ২৭ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত কর্মবিরতি পালন করেন দেশের ৬৫ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকরা। এর ফলে শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষায়ও ব্যাহত হয়।