News update
  • Rohingya Crisis: Global Community Urges Long-Term Strategy     |     
  • PM Orders Study on Restoring Universal Stipends for Girls     |     
  • President urges KSA to make hajj more convenient for Bangladeshi pilgrims     |     
  • Second Teesta Bridge: Costly shortcut that heavy vehicles cannot take     |     
  • March in Stockholm for stronger climate action ahead of polls     |     

চিত্রশিল্পী মূস্তাফা মনোয়ারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক ও শ্রদ্ধা

শিল্প-কারুশিল্প 2026-06-30, 12:45pm

saful-hoque-63eb1d6e00e0f-65578699476a1-0d29e5fab186f2834813424285ceea901782802119.jpg

Saiful Huq, General Secretary of Biplabi Workers Party.



বরেণ্য চিত্রশিল্পী  মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক গভীর শোক প্রকাশ করেছেন এবং বলেছেন, তাঁর  মৃত্যুতে দেশ  এক গুণী সন্তানকে হারিয়েছে। তিনি বলেন, মুস্তাফা মনোয়ার ছিলেন  বহুমাত্রিক সৃষ্টিশীল মানুষ, দেশের প্রগতিশীল গণতান্ত্রিক সাংস্কৃতিক জগতের অন্যতম পুরোধা।ভাষা আন্দোলনের সময় ছবি আঁকার  কারণে তাকে জেলে যেতে হয়েছিল। সারা জীবন তিনি দেশ ও মানুষের পক্ষে অবস্থান নিয়েছে। মুক্তিযুদ্ধেও তিনি ভূমিকা পালন করেছেন।দেশের পাপেট শিল্পে তিনি পথিকৃতের ভূমিকা পালন করেছেন।

বিবৃতিতে তিনি উল্লেখ করেন,  তাঁর হাত ধরেই এবং তার সহযোগিতায় দেশে সাংস্কৃতিক জগতে  শত শত শিল্পী ও কলাকুশলী বেড়ে উঠেছেন।অসাধারণ মানবিক গুণাবলী সম্পন্ন এই মহান শিল্পীর শূণ্যস্থান সহজে পূরণ হবার নয়। 

বিবৃতিতে তিনি প্রয়াত শিল্পীর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং তাঁর পরিবার ও গুণমুগ্ধদের প্রতি সমবেদনা প্রকাশ করেন। - প্রেস বিজ্ঞপ্তি