News update
  • 14 lakh Yaba pills seized in Teknaf; two detained     |     
  • UNGA can rebuild trust, good faith now missing from geopolitics: Guterres     |     
  • Parliament scraps controversial bank ownership provision     |     
  • Smokescreen in India over Ganga Treaty extension Alarming: Farakka Committee      |     
  • What 1.5°C Overshoot Means for Small Islands     |     

বিশ্বখ্যাত অস্ট্রেলীয় ভাস্কর্য প্রদর্শনীতে থাকছে ইউক্রেনীয় ভাস্কর্য

গ্রীণওয়াচ ডেস্ক শিল্প-কারুশিল্প 2022-10-22, 8:18am




সিডনিতে ইউক্রেনের প্রদর্শনীর কিছু ভাস্কর্য সংহতি ও প্রতিরোধের প্রতীক।

শিল্পী ইগোর জিগুরার কলোসাস হোল্ড আপ দ্য ওয়ার্ল্ড জীবনের ভঙ্গুর দিক সম্পর্কে এবং ২০১৪ সালে ইউক্রেনে রাশিয়ারআগ্রাসন। আরেকটি প্রদর্শনীতে বিশ্ব উষ্ণায়নের বিপদ সম্পর্কে সতর্ক করে দেয়।

ইউক্রেনীয় ভাস্কর্যগুলি কিয়েভের আব্রামভিচ আর্ট এজেন্সির শিল্প পরিচালক ভিক্টোরিয়া কুলিকোভার তৈরি।

ভয়েস অফ আমেরিকাকে তিনি বলেন, এই প্রদর্শনীটি ইউক্রেনের জনগণের কাছে সমর্থনের শক্তিশালী বার্তা প্রেরণ করে।

বন্ডি সমুদ্র সৈকতের কাছে পাহাড়ের উপর প্রদর্শনীর আয়োজকরা বলছেন, তারা অস্ট্রেলীয়দের মনে করিয়ে দিতে চান ইউক্রেনের শরণার্থীদের দুর্দশার কথা যারা রাশিয়ার আগ্রাসন থেকে পালাতে বাধ্য হয়েছে।

১৯৯৭ সাল থেকে অনুষ্ঠিত এই প্রদর্শনীতে প্রায় ৪ লক্ষ দর্শকের উপস্থিতি ঘটবে বলে আশা করা হচ্ছে।

এই সংঘাতের কারণে ইউক্রেনের বাস্তুচ্যুত প্রায় ৯ হাজার মানুষকে অস্ট্রেলিয়ায় ভিসা দেওয়া হয়েছে। নেটোর বাইরে অস্ট্রেলিয়া ইউক্রেনকে সবচেয়ে বেশী সামরিক সহায়তা প্রদান করেছে। তথ্য সূত্র ভয়েস অফ আমেরিকা বাংলা।