News update
  • Food prices edged up in July amid heatwaves, costlier energy     |     
  • Mother, daughter brutally tortured in Kalapara     |     
  • Save Rivers, Save the People; Save Bangladesh     |     
  • 46 maunds (1.65 tons) of hilsa caught in one net in Bay, sold for Tk48.5 lakh     |     
  • Jamaat decides to take part in presidential election     |     

রবীন্দ্রনাথ-নজরুল জন্মবার্ষিকী উপলক্ষে গীতাঞ্জলি'র সাংস্কৃতিক অনুষ্ঠান ১৬ জুন

গ্রীণওয়াচ ডেস্ক শিল্প-কারুশিল্প 2023-06-15, 8:18am

image-94466-1686752614-1-2be942747872f3dc72c417eaf0807c771686795495.jpg




কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে 'রবীন্দ্র-নজরুল জন্মোৎসব' শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠান আগামী ১৬ জুন। 

শুক্রবার বিকেল ৫ টা থেকে রাত ৮টা পর্যন্ত উত্তরাস্থ ক্ষুদ্র ও কুটির শিল্প ইন্সটিটিউট অডিটরিয়ামে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে ঐতিহ্যবাহী সংস্কৃতি চর্চাকেন্দ্র গীতাঞ্জলি ললিতকলা একাডেমি।

আলোচনা পর্বে সভাপতিত্ব করবেন গীতাঞ্জলি'র উপদেষ্টা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভাপতি মেহের আফরোজ চুমকি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মঞ্চসারথি আতাউর রহমান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন গীতাঞ্জলি ললিতকলা একাডেমির প্রতিষ্ঠাতা সভাপতি সাংস্কৃতিক ব্যক্তিত্ব মাহবুব আমিন মিঠু।

সাংস্কৃতিক পর্বে গীতাঞ্জলির শিল্পীরা গান, আবৃত্তি, নৃত্য ও বাদ্য পরিবেশন করবেন।  তথ্য সূত্র বাসস।