News update
  • Ibrahim's Goal Gives Bangladesh 1-0 Win Over Bhutan     |     
  • ICT Accepts Charges Against Amu, Six Others Over July Atrocities     |     
  • Chinese students perform dragon, lion dances at Notun Kuri Sports opening     |     
  • PM Warns Against Plot to Destroy Mills and Factories     |     
  • PM Sees Mongla Port as Economic Hub for Two Regions     |     

‘ছোটদের সময় শিশুসাহিত্য পুরস্কার ২০২৩’ ঘোষণা

গ্রীণওয়াচ ডেস্ক শিল্প-কারুশিল্প 2023-09-23, 12:54pm

resize-350x230x0x0-image-240982-1695449916-382e53b67f850dc7f6dafbac308c5a5f1695452099.jpg




‘ছোটদের সময় শিশুসাহিত্য পুরস্কার ২০২৩’ ঘোষণা করা হয়েছে।

ডিসেম্বরে বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে পুরস্কার প্রদান করা হবে। পুরস্কার হিসেবে থাকছে নগদ অর্থ, ক্রেস্ট, উত্তরীয়, সম্মাননাপত্র।

এবার পুরস্কার পেয়েছেন আসলাম সানী (মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ), ফারুক নওয়াজ (কিশোর কবিতা), আতাউল করিম (ছড়া), রিফাত নিগার শাপলা (ছড়া), মোমিন উদ্দীন খালেদ (প্রচ্ছদ ও গ্রন্থচিত্রন) এবং ছোটদের সময় প্রকাশনী থেকে প্রকাশিত তিনটি সেরা ছড়ার বইয়ের লেখককে পুরস্কৃত করা হয়। তারা হলেন সৈয়দ হিলাল সাইফ (ছোট্ট খুকির বিড়াল ছানা) রাশিদা আখতার লিলি (বাঁদর নাচে ডালিম গাছে) শাহরিয়ার মাসুম (সবুজ পাতার কানের দুল) বইয়ের জন্য এ পুরসস্কারে মনোনীত হয়েছেন।

পুরস্কার কমিটির আহ্বায়ক ছোটদের সময় উপদেষ্টা সম্পাদক শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম এবং সদস্যসচিব ছোটদের সময় সম্পাদক ও প্রকাশক শিশুসাহিত্যিক মামুন সারওয়ার স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে তথ্যটি জানানো হয়। তথ্য সূত্র আরটিভি নিউজ।