News update
  • Uncertainty over possible US-Iran talks as Trump extends ceasefire     |     
  • Bangladesh eyes broader bilateral engagements with African nations     |     
  • Trump Extends Iran Ceasefire, Seeks Time for Talks     |     
  • SSC and Equivalent Exams Begin Nationwide     |     
  • US, Iran Signal War Readiness as Talks Hang in Balance     |     

একুশে পদক পাচ্ছে সংগীত দলসহ ৯ ব্যক্তি

গ্রীণওয়াচ ডেস্ক শিল্প-কারুশিল্প 2026-02-05, 4:50pm

38bdca8689a7477c2d2afb6c42fae6406923cb7239624eee-e3f3ee6c2d974990be14ff31a64ff9881770288608.jpg




বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখার স্বীকৃতিস্বরূপ ব্যান্ড সংগীতের কিংবদন্তি শিল্পী প্রয়াত আইয়ুব বাচ্চু ও দেশবরেণ্য অভিনয়শিল্পী ফরিদা আক্তার ববিতাসহ ৯ ব্যক্তি এবং একটি সংগীত দল এ বছর একুশে পদক পাচ্ছে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান।

দেশের দ্বিতীয় সর্বোচ্চ এ বেসামরিক পদকপ্রাপ্তদের মধ্যে রয়েছেন- ফরিদা আক্তার ববিতা (চলচ্চিত্র), অধ্যাপক মো. আব্দুস সাত্তার (চারুকলা), মেরিনা তাবাসসুম (স্থাপত্য), আইয়ুব বাচ্চু (সংগীত), ওয়ারফেইজ (সঙ্গীতদল), অর্থি আহমেদ (নৃত্য), ইসলাম উদ্দিন পালাকার (নাট্যকলা), শফিক রেহমান (সাংবাদিকতা), অধ্যাপক ড. মাহবুবুল আলম মজুমদার (শিক্ষা) ও তেজস হালদার যস (ভাস্কর্য)।

এরআগে, গত বছরের জুলাইয়ের শেষ দিকে একুশে পদক ২০২৬-এর জন্য মনোনয়ন আহ্বান করে সরকার। একই বছরের ৩০ অক্টোবরের মধ্যে মনোনয়ন জমা দেয়ারও আহ্বান জানানো হয়।