News update
  • Journalist Toufique Imrose Khalidi Dies at 59     |     
  • Former MP Major (retd) Akhteruzzaman Arrested in Dhaka     |     
  • Seoul Ready to Expand Defence Cooperation With Dhaka     |     
  • 7 killed as bus collides with auto-rickshaw in Mymensingh     |     
  • Heatwaves Cost Bangladesh Nearly Tk 77,000 Crore a Year     |     

সরকারি কর্মচারীদের ৯ম পে স্কেল দ্রুত বাস্তবায়নের দাবি

গ্রীণওয়াচ ডেস্ক সংগঠন সংবাদ 2026-05-02, 1:31pm

greterter-06ea800528626385ae845aedfedd30b81777707113.jpg




আসন্ন জাতীয় বাজেটকে সামনে রেখে ৯ম পে স্কেল বাস্তবায়ন ও দ্রুত গেজেট প্রকাশের দাবিতে ঢাকায় কেন্দ্রীয় প্রতিনিধি সমাবেশ ও আলোচনা সভার ঘোষণা দিয়েছে বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি কেন্দ্রীয় কমিটি। শনিবার (২ মে) সংগঠনের আহ্বায়ক আবদুল মালেক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কর্মসূচির ঘোষণা দেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দীর্ঘদিনের দাবি অনুযায়ী ৯ম পে স্কেল বাস্তবায়ন ও গেজেট প্রকাশে সরকারের দৃষ্টি আকর্ষণের জন্য মে মাসজুড়ে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে ৮ মে পটুয়াখালীতে, ৯ মে খুলনায় প্রতিনিধি সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

সর্বশেষ ১৬ মে ঢাকার জাতীয় প্রেসক্লাবে কেন্দ্রীয় প্রতিনিধি সমাবেশ ও আলোচনা সভা আয়োজন করা হবে বলে জানানো হয়েছে।

সংগঠনের দাবি, গত ১১ বছরে দুটি পে স্কেল কার্যকর হওয়ার কথা থাকলেও একটি বাস্তবায়ন হয়নি। এ সময়ে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে নিম্ন গ্রেডভুক্ত কর্মচারীরা আর্থিকভাবে চরম সংকটে পড়েছেন বলে দাবি করা হয়।

তারা আরও বলেন, অনেক কর্মচারী ঋণের বোঝায় জর্জরিত হয়ে পড়েছেন। মাস শেষে বেতন থেকে ঋণ কেটে নেওয়ার পর যা থাকে, তা দিয়ে ১০-১৫ দিনের বেশি চলা কঠিন হয়ে যাচ্ছে।

বক্তারা সতর্ক করে বলেন, আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে পে স্কেলের জন্য বরাদ্দ রাখা ও দ্রুত বাস্তবায়ন না হলে কর্মচারীদের মধ্যে অসন্তোষ ও ক্ষোভ বাড়তে পারে।

এ অবস্থায় সরকারের প্রতি আহ্বান জানিয়ে তারা বলেন, ২২ লাখ পরিবারের জীবনমান উন্নয়নে দ্রুত পে স্কেল বাস্তবায়নে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করা হচ্ছে।