News update
  • Militant Attacks Kill 33 in Balochistan; 92 Assailants Dead     |     
  • Power generation at Payra Thermal Power Plant 1st unit starts after a month     |     
  • Irregularities, injustice will no longer be accepted in politics: Jamaat Ameer     |     
  • 2 arrested in Jhenaidah for allegedly selling madrasa student     |     
  • Koko’s wife campaigns for Tarique in Dhaka-17     |     

জানুয়ারিতে সড়কে ঝরেছে ৬৭৭ প্রাণ

গ্রীণওয়াচ ডেস্ক সংগঠন সংবাদ 2025-02-10, 5:41pm

rew5rew-d4e298d03ee5f3b4c135a07dd64682641739187677.jpg




চলতি বছরের জানুয়ারিতে শুধু সড়ক দুর্ঘটনায় ৬৭৭ জন নিহত এবং এক হাজার ২৭১ জন আহত হয়েছেন।

সোমবার (১০ ফেব্রুয়ারি) বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

এ ছাড়া রেলপথে ৫৯ জন, নৌপথে ১৮ জনের মৃত্যু হয়। সড়ক, রেল ও নৌপথ মিলে ৭৫৪ জন নিহত হয়েছেন।

সড়ক দুর্ঘটনার মধ্যে সবচেয়ে বেশি ৩০১ জন নিহত হয়েছেন মোটরসাইকেল দুর্ঘটনায়। বাস দুর্ঘটনায় ১৫৯ নিহত, ব্যাটারিচালিত-ইজিবাইক-নসিমন-অটোরিকশা-মাহিন্দ্রা দুর্ঘটনায় ১৩৯ জন নিহত হয়েছেন।

এ ছাড়া চলতি মাসে সবচেয়ে বেশি দুর্ঘটনা সংগঠিত হয়েছে ঢাকা বিভাগে। সবচেয়ে কম দুর্ঘটনা সংগঠিত হয়েছে ময়মনসিংহ বিভাগে।

উল্লেখ্য, দেশের বহুল প্রচারিত ও বিশ্বাসযোগ্য ৯৬টি জাতীয়, আঞ্চলিক, অনলাইন ও ইলেক্ট্রনিক সংবাদ প্রকাশিত সংবাদ মনিটরিং করে ধারাবাহিকভাবে এই প্রতিবেদন তৈরি করেছে যাত্রী কল্যাণ সমিতি।

আরটিভি