News update
  • Uncertainty over possible US-Iran talks as Trump extends ceasefire     |     
  • Bangladesh eyes broader bilateral engagements with African nations     |     
  • Trump Extends Iran Ceasefire, Seeks Time for Talks     |     
  • SSC and Equivalent Exams Begin Nationwide     |     
  • US, Iran Signal War Readiness as Talks Hang in Balance     |     

ইরানে যুক্তরাষ্ট্রের হামলা চায় ইসরাইল, ট্রাম্প রাজি হবেন কি?

গ্রীণওয়াচ ডেস্ক সংঘাত 2026-04-11, 8:14am

ttraamp_thaamb-811c12df1799144556de2b581ea971fb1775873697.jpg




প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিউ ইয়র্ক পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, পাকিস্তানে অনুষ্ঠেয় আলোচনা যদি কোনো চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয়, তবে ইরানে আবারও হামলা হবে। তিনি আরও বলেছেন, হামলা চালানোর জন্য মার্কিন যুদ্ধজাহাজগুলোতে পুনরায় অস্ত্রশস্ত্র ও গোলাবারুদ বোঝাই করা হচ্ছে। খবর বার্তা সংস্থা এএফপির।

আজ শুক্রবার (১১ এপ্রিল) নিউ ইয়র্ক পোস্ট প্রেসিডেন্ট ট্রাম্পের উদ্ধৃতি দিয়ে জানায়, “আমরা একটি 'রিসেট' (নতুন করে প্রস্তুতি নেওয়া) প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছি। আমরা জাহাজগুলোতে সর্বকালের সেরা গোলাবারুদ এবং সেরা অস্ত্রগুলো লোড করছি—এমনকি আগে আমরা যে সমরাস্ত্র ব্যবহার করে তাদের ছিন্নভিন্ন করে দিয়েছিলাম, এগুলো তার চেয়েও উন্নত।”

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরও বলেন, ‘যদি আমরা কোনো চুক্তিতে পৌঁছাতে না পারি, তবে আমরা এই অস্ত্রগুলো ব্যবহার করব এবং অত্যন্ত কার্যকরভাবে ব্যবহার করব।

এর আগে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ একটি সংক্ষিপ্ত এবং রহস্যময় বার্তায় ডোনাল্ড ট্রাম্প ‘বিশ্বের সবচেয়ে শক্তিশালী রিসেট’ সম্পর্কে লিখেছিলেন।

ইরানের সঙ্গে এই সপ্তাহের আলোচনায় মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্ব দিতে শুক্রবার ইসলামাবাদের উদ্দেশে রওনা হয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। একই সঙ্গে তিনি তেহরানকে সতর্ক করে বলেছেন, তারা যেন ওয়াশিংটনের সঙ্গে কোনো ধরনের ‘খেলা’র চেষ্টা না করে।