News update
  • Uncertainty over possible US-Iran talks as Trump extends ceasefire     |     
  • Bangladesh eyes broader bilateral engagements with African nations     |     
  • Trump Extends Iran Ceasefire, Seeks Time for Talks     |     
  • SSC and Equivalent Exams Begin Nationwide     |     
  • US, Iran Signal War Readiness as Talks Hang in Balance     |     

পুতিন রাশিয়ার প্রতিরক্ষা শিল্পকে তার সামর্থ্য আরও বাড়াতে বলেছেন

গ্রীণওয়াচ ডেস্ক সংঘাত 2022-12-25, 9:12am




রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার দেশের অস্ত্র উৎপাদনকারীদের তাদের সামর্থ্য আরও জোরদার করার নির্দেশ দিয়েছেন।

শুক্রবার, তুলায় অস্ত্র কারখানা পরিদর্শনকালে তিনি বলেন, ইউক্রেনের সামনের সারিতে থাকা সৈন্যরা যা প্রয়োজন তা নিশ্চিত করার জন্য রাশিয়ার সামরিক-শিল্প অঞ্চলকে, সবচেয়ে কম সময়ের মধ্যে তাদের যা প্রয়োজন তা নিশ্চিত করতে হবে। কেবল তাই নয়, এই অস্ত্রগুলির কর্মক্ষমতা অবশ্যই স্থল যুদ্ধের অভিজ্ঞতার উপর ভিত্তি করে উন্নত করতে হবে।

রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী শুক্রবার বলেন, আগামী বছর থেকে কালাশনিকভ থেকে অস্ত্রের অর্ডার বাড়ানো হবে।

এদিকে, রুশ সেনাদের বেলারুশের সঙ্গে কৌশলগত মহড়ায় অংশ নিতে দেখা গেছে।

পুতিন ইউক্রেনে "একটি বিশেষ সামরিক অভিযান" হিসাবে অভিহিত করার পর প্রায় ১১ মাস হতে চলেছে। পুতিন বলেন, রাশিয়ার সেনাবাহিনীকে ইউক্রেনে তার সমস্যা থেকে শিক্ষা নিতে হবে। তিনি স্বীকার করেন, তার সেনা সমাবেশ অভিযান পরিকল্পনা অনুযায়ী হয়নি।

তিনি প্রতিশ্রুতি দেন, তার সেনাবাহিনীকে যুদ্ধে জিততে সহায়তা করার জন্য ব্যয়ের "কোনও সীমা নেই"।

যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলছেন, রাশিয়া প্রাথমিকভাবে যে অঞ্চলটি দখল করেছিল তার অর্ধেক পরিত্যাগ করতে গিয়ে উল্লেখযোগ্য পরিমাণ সামরিক সরঞ্জাম হারিয়েছে বা পরিত্যাগ করেছে। তাদের হাজার হাজার মানুষ মারা গেছে।

তবে শুক্রবার সংবাদ ব্রিফিংয়ে মুখপাত্র দ্যমিত্রি পেসকভ ক্রেমলিনের ভিন্ন মত প্রকাশ করে বলেন, রাশিয়া ইউক্রেনকে “অসামরিকীকরণের” দিকে “উল্লেখযোগ্য অগ্রগতি” অর্জন করেছে, যা ফেব্রুয়ারিতে আগ্রাসনের সময় পুতিনের লক্ষ্যগুলোর মধ্যে একটি ছিল। তথ্য সূত্র ভয়েস অফ আমেরিকা বাংলা।