News update
  • BIP calls for shift to public transport to ensure energy security     |     
  • Commercial flights resume at Tehran airport after two months     |     
  • 11 more children die of measles, similar symptoms in 24 hrs: DGHS     |     
  • 1,000 runners join ‘Beautiful BD Run Season-2’ at Hathirjheel     |     
  • Revenue Collection Faces Tk98,000 Crore Shortfall     |     

যুক্তরাষ্ট্রের সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২

গ্রীণওয়াচ ডেস্ক সংঘাত 2023-05-01, 11:37am

image-88362-1682916309-9856819834644ee3fa1b92ae598af7821682919421.jpg




যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন রাজ্যের সিয়াটলের ক্যাল অ্যান্ডারসন পার্কে শনিবার রাতে এক বন্দুক হামলায় ২ জন নিহত ও আরেকজন মারাত্মকভাবে আহত হয়েছে। 

সিয়াটলের পুলিশ প্রধান আদ্রিয়ান দিয়াজ রোববার সকালে এক সংবাদ সম্মেলনে বলেন, ঘটনাস্থলেই একজনের এবং হাসপাতালে নেওয়ার পর আরেকজনের মৃত্যু হয়।

এ ঘটনায় মারাত্মকভাবে আহত তৃতীয়জন হাসপাতালে ভর্তি রয়েছে।

পুলিশ জানায়, তারা এক ব্যক্তিকে খুঁজছে। সে সম্ভবত এ বন্দুক হামলার ঘটনার সাথে ‘জড়িত’ রয়েছে। তথ্য সূত্র বাসস/ সিনহুয়া।